যেভাবে হবে ছায়ানটের এবারের বর্ষবরণ

বিনোদন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ১৬:০২আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৮:৫৫

ছায়ানট ‘উৎসব নয়, সময় এখন দুর্যোগ প্রতিরোধের’—এ প্রতিপাদ্যে সীমিত আকারে বর্ষবরণের আয়োজন করছে ছায়ানট। আর এটি করা হবে ডিজিটাল উপস্থাপনার মধ্য দিয়ে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন।
জানা যায়, বিটিভির সহায়তায় পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) সকাল ৭টা থেকে ১ ঘণ্টার একটি অনুষ্ঠান প্রচার করা হবে। বরাবরের মতো সেখানে সনজীদা খাতুনের বক্তব্য থাকবে। এছাড়াও ছায়ানটের পূর্বের বর্ষবরণ অনুষ্ঠানের বেশ কিছু সংকলিত অংশ ও গান যুক্ত করা হবে। ইতোমধ্যে সনজীদা খাতুনের ভিডিও ধারণ করে বিটিভিতে পাঠানো হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে ছায়ানট।

এদিকে বিবৃতিতে সনজীদা খাতুন বলেন, ‘পাকিস্তানি আমলের বৈরী পরিবেশে বাঙালির আপন সত্তার স্বাধীনতার আকাঙ্ক্ষা আর মানব কল্যাণের ব্রত নিয়ে ১৯৬১ সালে ছায়ানটের জন্ম। এই সংগঠন আজন্মই সমাজের প্রতি দায়বদ্ধ। লক্ষ্য অর্জনে ১৯৬৭ সাল থেকে প্রতিবছর রমনার বটমূলে পহেলা বৈশাখের ভোরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আসছে এই সংগঠন। ১৯৭১ সালে দেশকে শত্রুমুক্ত করার সশস্ত্র সংগ্রামের সময় থেকে আর কখনও বন্ধ হয়নি রমনার বটমূলে পহেলা বৈশাখ উদযাপন।
তাই সীমিত আকারে পহেলা বৈশাখের সকালে বাংলা বর্ষবরণ আয়োজন করতে যাচ্ছে ছায়ানট।’

বিবৃতি জানানো হয়, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে নবসজ্জার অনুষ্ঠান প্রচারিত হবে। রাষ্ট্রীয় এ চ্যানেলের কাছ থেকে সব বেসরকারি টিভি অনুষ্ঠানের ফ্রেশ ফিড পাবে। এছাড়া ছায়ানটের ইউটিউব ও বিটিভি সামাজিক যোগাযোগমাধ্যমে এ আয়োজন সম্প্রচার করবে।

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
লস অ্যাঞ্জেলেসের সংসার থেকে ফের বলিউডে প্রীতি জিনতা
কেন বিয়ে করবেন না জানালেন আমিশা প্যাটেল
কেন বিয়ে করবেন না জানালেন আমিশা প্যাটেল
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন 
আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন