নুহাশ হ‌ুমায়ূনের সিরিজ, পাপেট প্রীতম হাসান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২০, ১৪:১৪আপডেট : ১১ মে ২০২০, ১৮:০৮

নুহাশ, পোস্টার ও প্রীতম নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ পুত্র নুহাশ আবারও আসছেন নির্মাণ নিয়ে। আর এতে বিশেষ ভূমিকায় দেখা যাবে সংগীতশিল্পী প্রীতম হাসানকে।
এই জুটি এর আগেও একাধিকবার একসঙ্গে হাজির হয়েছেন। তবে প্রীতমের জন্য এবারের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। করোনাভাইরাস নিয়ে নির্মিত এ সিরিজে প্রীতম আছেন পুতুলের চরিত্রে! মানে এতে পাপেট হিসেবে কাজ করেছেন এই তারকা।

সিরিজটির নাম ‘বিচ্ছুজ’। এতে প্রীতম সংগীত পরিচালনাও করেছেন।

‘বিচ্ছুজ’ প্রসঙ্গে নুহাশ হ‌ুমায়ূন বলেন, ‘এটা আমাদের নতুন ওয়েব সিরিজ। বর্তমান প্রেক্ষাপটের মানানসই কাজ এটি। এখানে সচেতনতাও থাকছে। মজার বিষয় হলো, এতে বেগুনি পাপেট হিসেবে কাজ করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান।’

পরিচালনার পাশাপাশি এটি লিখেছেন নুহাশ নিজেই। জানা যায়, সিরিজটির কাজ শেষ। আজ (১১ মে) রাতে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা। শিগগিরই একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে এর ঘোষণা দেওয়া হবে। এটির পৃষ্ঠপোষকতায় আছে ওয়াটার এইড বাংলাদেশ।

এর আগে পরিচালক নুহাশ ও সংগীতশিল্পী হিসেবে প্রীতম জুটি বেঁধে তিনটি গানের ভিডিওতে কাজ করেছেন। তাদের ‘খোকা’ নামের কাজটি খুব জনপ্রিয় হয়। যেখানে অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদ, প্রীতম, সিয়াম আহমেদ ও সাফা কবির। তৈরি করেছেন ‘৭০০ টাকা’ নামের গানের ভিডিও। এতে প্রীতমের সঙ্গে অভিনয় করেছিলেন সাবিলা নূর। তাদের অপর কাজের নাম ‘আমি আমার মতো’।
‘বিচ্ছুজ’-এর টিজার:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন