নির্ঝর-জুলির মিউজিক ভিডিও, সম্পাদনায় বালাম

বিনোদন রিপোর্ট
২০ মে ২০২০, ১৪:২৮আপডেট : ২০ মে ২০২০, ২২:৪০

বালাম, জুলি ও নির্ঝর মে মাসেই বাংলা সাহিত্যের দুই মহারথী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী।
বিশেষ এ আয়োজন দুটি নিয়ে গানের ভিডিও তৈরির পরিকল্পনা করেছিলেন কণ্ঠশিল্পী জুলি ও রবীন্দ্রসংগীত শিল্পী নির্ঝর চৌধুরী। সবই ঠিকঠাক, কিন্তু লকডাউনের এ সময়ে ভিডিওটি সুন্দরভাবে উপস্থাপন করবে কে? আর এ কাজে এগিয়ে এলেন জুলির ভাই সংগীতশিল্পী বালাম। নির্ঝর ও জুলির ভিডিও রেকর্ডিং শেষে সম্পাদনার টেবিলে বসে গেছেন তিনি। জানালেন, আগামী ২৪ মে ভিডিওটি দেখা যাবে ইউটিউব চ্যানেলে। 
সবই তো হলো, কিন্তু গানটির কথা কী নিয়ে, সেটাই তো জানা হলো না। জুলি জানালেন, ‘আমার মন কেমন করে’ আর ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’ নামের বিখ্যাত এ দুটি গান কোলাজ করে তৈরি করা হয়েছে। গান ও ভিডিও যে যার মতো বাসায় বসে করেছেন। এর সংগীতের কাজটি করেছেন বালাম।

নির্ঝর জানালেন গান নিয়ে পরিকল্পনার কথা। বলেন, ‘জুলি ও আমি সপ্তম শ্রেণি থেকে বন্ধু। আমরা ছায়ানটেও একসঙ্গে গান শিখেছি। যখন লকডাউন শুরু হলো তখন থেকেই আমরা পরিকল্পনা করছিলাম কিছু করার। এরমধ্যে জুলি দুই কবিকে নিয়ে গান তৈরির কথাটি বলে। পরে আমি গান দুটি নির্বাচন করে দিই।'

জুলির ইউটিউব চ্যানেলে আগামী ২৪ মে বিশেষ এই ভিডিও গানটি অবমুক্ত হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন