বউ নিখোঁজ!

বিনোদন রিপোর্ট
২৯ মে ২০২০, ১২:০১আপডেট : ২৯ মে ২০২০, ১৬:১৬

‘বউ নিখোঁজ’ নাটকে বৃষ্টি ও হাসান
আ খ ম হাসান চালাক মানুষ হিসেবে গ্রামে স্বীকৃত। তবে তাকে সবাই আড়ালে শিয়াল নাজিম বলে ডাকে।
সে বিদেশে লোক পাঠায়। এক কথায় সে একটা ট্রাভেল এজেন্সি খুলেছে। গ্রামের মানুষকে দেশ-বিদেশে ঘুরতে বা পড়তে উৎসাহিত করে সে। এই ট্রাভেল এজেন্সিকে শক্তিশালী করার জন্য সে ইংরেজি জানা এক মেয়েকে অফিসে নিয়োগ দেয়। সে খেয়াল করে দেখেছে, ইংরেজি শুনলে গ্রামের মানুষ একটু অন্য চোখে তাকায়। সে নিজে শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলার জন্য বলে। কিন্তু নিজেই ভুল উচ্চারণ ও গ্রামারে ইংরেজি বলে। তার এই মেয়েকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বাড়িতে শুরু হয় অশান্তি। হঠাৎ পরদিন থেকে তার বউ হয় নিখোঁজ। 

এমন একটি মজার গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের নাটক। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা দীপু হাজরা। আর প্রযোজনা করেছে জহিরুল ইসলাম সোহেল।
গল্পের পরের অংশ প্রসঙ্গে পরিচালক দীপু হাজরা বলেন, ‌‘বউ নিখোঁজের পরই নানা ধরনের মজার টেনশন করতে দেখা যাবে আ খ ম হাসানকে। থানা, পুলিশ, আইন-আদালত নিয়ে চিন্তিত হয়ে পড়বেন তিনি।’
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, তানিয়া বৃষ্টি, নেহা সাহরিয়া, মাসুদ রানা মিঠু, অনামিকা জুথি, সুজিত বিশ্বাস, ধনু মিয়াসহ অনেকে।

এটি ঈদের ষষ্ঠ দিন (৩০ মে) দুপুর ১২টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প