করোনা ও ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামলেন মাহি (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২০, ১৮:২১আপডেট : ০৪ জুন ২০২০, ০০:০৯

মাহিয়া মাহি করোনায় ধরাশায়ী বিশ্ব। চরম প্রকোপ বাংলাদেশেও। করোনা নিয়ে দেশের বেশিরভাগ তারকা নিজেদের সচেতনতার বার্তা প্রকাশ করছেন নানা মাধ্যমে।

এরমধ্যে করোনার পাশাপাশি ডেঙ্গু মশাও মাথাচাড়া দিয়ে উঠছে দেশে। এগুলো থেকে সাধারণ জনগণকে সচেতন করতে এবার মাঠে নামলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সাধারণ মানুষদের কাছে পাঠালেন করোনার পাশাপাশি ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতার বার্তা।
এই বার্তায় মাহি ছাড়াও অংশ নিয়েছেন টিভি পর্দার দুই জনপ্রিয় মুখ মীর সাব্বির ও দীপা খন্দকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে সচেতনতামূলক এই ভিডিও বার্তাটি নির্মাণ করেছেন হোসাইন মোহাম্মদ বেলাল।
এতে অংশ নেওয়া প্রসঙ্গে মাহি জানান, ‘করোনার পাশাপাশি ডেঙ্গুর জন্যও আমাদের সাবধান হতে হবে। শুধু সচেতন হলেই ৯৫ ভাগ ডেঙ্গু জ্বর রুখে দেওয়া সম্ভব। এ কারণে কী কী করণীয় তা তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

‘অগ্নি’-খ্যাত এ নায়িকা জানান, নিজের বাসার ছাদে এই শুটিংয়ে অংশ নেন সম্প্রতি।
এদিকে মাহি অভিনীত সর্বশেষ দুটি ছবি গত বছর মুক্তি পায়। এগুলো হলো, ‘অন্ধকার জগৎ’ ও ‘অবতার’। সর্বশেষ তিনি কাজ করেছেন রায়হান রাফীর ‘স্বপ্নবাজি’ ছবিতে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন