ঠোঁটেরও মেদ ঝরাতে চান কারিনা!

বিনোদন ডেস্ক
১৪ জুন ২০২০, ১৪:১৭আপডেট : ১৪ জুন ২০২০, ১৫:৪৬

কারিনা কাপুর ‘জিরো ফিগার’ তত্ত্ব ভক্তদের বাতলে দিয়েছিলেন কারিনা কাপুর খান। নিজেও ধারণ করেছেন সেটা। ফিটনেস নিয়ে ভীষণ সচেতন এ অভিনেত্রীর কাছে মেদ যেন দু’চোখের বিষ!
তাই এবার তিনি করছেন ঠোঁটের ব্যায়াম। নিয়ম করে ঠোঁট বাকিয়ে প্রতিদিন করছেন ১০০টি পাউট। জিম সেশনের মাঝেই ছোট্ট একটা বিরতি নিয়ে আয়নার সামনে গিয়ে এটি করেন তিনি। তুলে রাখেন সেলফিও।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে পাউট করা সেলফি পোস্ট করে এমন দাবিই করেছেন সাইফ পত্নী। সঙ্গে লিখেছেন, ‘আমার মনে হয় ঠোঁটের ব্যায়ামই বেশি করছি। প্রতিদিন ১০০টা পাউট আমি করিই।’

পরে আরও একটি ছবি পোস্ট করেছেন এই তারকা। সেখানে ঠোঁট নিয়ে লিখেছেন, ‘পাউট ব্যায়াম। আসলেই চিকন হচ্ছে (ঠোঁট)...। সত্যি?’।
সামাজিক মাধ্যমে কারিনার যেকোনও ভিডিও-ছবিই যেন বাড়তি কিছু। দেদার তিনি এটি পোস্ট করেও অভ্যস্ত। তা সে জিমে গিয়ে ঘাম ঝরানো হোক কিংবা স্বামী-সন্তানের সঙ্গে ছুটি কাটানো। তাই কারিনার নতুন এই ব্যায়াম ভক্তদের জন্য বিশেষ কিছুই!

এদিকে সম্প্রতি কারিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি যোগ ব্যায়াম দেখিয়েছেন। কিছু দিন আগে তার ট্রেইনার রুপাল সিধ এটি ধারণ করেছিলেন। ‘সূর্য নমস্কার’ নামের এ ভিডিও প্রশংসাও পাচ্ছে বেশ। সব মিলিয়ে এই লকডাউনে কারিনা শরীর নিয়েই আছেন। ঘাম ঝরিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

সূত্র: এনডিটিভি

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন