অর্ধযুগ পর আবারও ইমন-ডলি

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৫:২৫আপডেট : ১৫ জুন ২০২০, ১৮:২৮

ডলি ও ইমন সংগীত পরিচালক শওকত আলী ইমন ও কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর সম্পর্কটা বেশ পুরনো। তবে মাঝে ছিল বিরতি। সেটা ভেঙে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে গানে ফিরলেন।

নির্দিষ্ট কোনও কারণ বলতে নারাজ, কিন্তু করা হয়নি তাদের কোনও গান। এমনকি গত ৬ বছর কথাবার্তাও হয়নি তাদের!

শওকত আলী ইমন বলেন, ‘আমার অনেক সুপারহিট গানের শিল্পী ডলি সায়ন্তনী। কিন্তু হঠাৎ তার সঙ্গে আমার কাজের দূরত্ব তৈরি হয়। তবে কী কারণে, তা মনে নেই। দীর্ঘ ছয় বছর পর করোনার এই সময়ে আবারও আমরা একসঙ্গে কাজ করলাম। দারুণ একটি গান হয়েছে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’
নতুন গানের নাম ‘লুকাইয়া রাখি’। গতকাল (১৪ জুন) এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। মূলত চলচ্চিত্রে এটি ব্যবহৃত হবে। বদিউল আলম খোকনের ‘আমার মা আমার বেহেশত’ সিনেমায় থাকছে গানটি।
এদিকে, গত দুই দশক ধরে চলচ্চিত্রের গানে কাজ করে চলা ইমন প্রথমবারের মতো অন্যের সুরে গেয়েছেন।
‘কফির পেয়ালা’ নামের এই গানটি ২১ এপ্রিল অন্তর্জলে উন্মুক্ত হয়েছে। আশিক মাহমুদের কথায় প্রেমময় গানটির সুর-সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

অন্যদিকে ডলিও আগের চেয়ে গানে এখন বেশ নিয়মিত।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প