বাংলাদেশি লেখকের গল্পে জুলিয়া রবার্টস-ডেনজেল

ওয়ালিউল বিশ্বাস
২৬ জুলাই ২০২০, ০০:০২আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৭:২০

রুমান ও জুলিয়া-ডেনজেল নেটফ্লিক্স তৈরি করেছে আরও একটি বড় বিনিয়োগের চলচ্চিত্র ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’। এ ছবিতে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেতা-অভিনেত্রী ডেনজেল ওয়াশিংটন ও জুলিয়া রবার্টস।
আর এর গল্প নেওয়া হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত লেখক রুমান আলমের উপন্যাস থেকে। চলতি বছরই উপন্যাসটি হরপারক্লিনস পাবলিকেশন ইমপ্রিন্ট থেকে প্রকাশিত হয়। নামও ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’। বইটি বেশ সমাদৃতও। এর আগেও এই লেখকের আরও দুটি উপন্যাস বাজারে এসেছে।

‌‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক হিসেবে আছেন রুমান। জানা যায়, এর গল্প গড়ে উঠেছে দুটি পরিবারকে কেন্দ্র করে,। যারা একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো স্থানে ছুটি কাটাতে যায়। কিন্তু ভয়ঙ্কর এক ভুলের ফাঁদে পা দিয়ে ফেলে তারা।
নতুন এ ছবিটি পরিচালনা করছেন সাইবার সিকিউরিটি থ্রিলার সিরিজ ‌‘মি. রোবট’-এর পরিচালক স্যাম এসমাইল। যার সহ-প্রযোজক ছিলেন ওয়াশিংটন।

অন্যদিকে, অস্কারজয়ী তারকাদ্বয় জুলিয়া-ডেনজেল এর আগে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছেন ‘দ্য পেলিকান ব্রিফ’ ছবিতে। এটি ১৯৯৩ সালে মুক্তি পায়। ফলে প্রায় ২৭ বছর পর একই পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তারা।

সূত্র: হলিউড রিপোর্টার

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন