লাইফ সাপোর্টে সংগীত পরিচালক আলাউদ্দিন আলী

বিনোদন রিপোর্ট
০৮ আগস্ট ২০২০, ১৩:৩৮ আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৯:৩৩

আলাউদ্দিন আলী প্রখ্যাত সংগীত পরিচালক আলাউদ্দিন আলী গুরুতর অসুস্থ। শনিবার (৮ আগস্ট) ভোরে তাকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে তাকে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন আলাউদ্দিন আলীর কন্যা কণ্ঠশিল্পী আলিফ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবার অবস্থা বেশ খারাপ। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ভোরের দিকে হাসপাতালে নেওয়ার পর লাইফ সাপোর্ট দেওয়া হয়। একটু দোয়া চাই সবার কাছে।’
এদিকে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, আলাউদ্দিন আলীর অবস্থা বেশ জটিল পর্যায়ে আছে। শনিবার (৮ আগস্ট) ভোর থেকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে।
২০১৫ সালে জুন মাসে আলাউদ্দিন আলীর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি কয়েক দফায় বিদেশেও চিকিৎসা নিয়েছেন।
আলাউদ্দিন আলী বাংলাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও গীতিকার। এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনবার পুরস্কৃত হয়ে সংগীত পরিচালক হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।
আলাউদ্দিন আলী ১৯৭৫ সাল থেকে সংগীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’ এবং ‘যোগাযোগ’ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৮৫ সালে তিনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। তার সুর করা গানের সংখ্যা ৫ হাজারেরও বেশি।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
শাহরুখের ‘কিং’ ট্রেলার তৈরিতে বড় চ্যালেঞ্জ কী
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
নতুন ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী
নতুন ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার, কে এই সুন্দরী
‘ফোর্স ৩’তে ফিরছেন জন-নোরা জুটি, থাকছে বিশেষ চমক
‘ফোর্স ৩’তে ফিরছেন জন-নোরা জুটি, থাকছে বিশেষ চমক
‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়
‘অ্যাভেঞ্জার্স’র এক টিকিটের দাম ৪ হাজার রুপি, মুম্বাইয়ে তোলপাড়