ছেলেদের জন্য সেলুন খুলেছেন চিত্রনায়িকা রেসি

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৮

ছেলেদের জন্য সেলুন খুলেছেন চিত্রনায়িকা রেসি অভিনেত্রীদের অনেকেই বিউটি পার্লার চালু করেছেন। হয়েছেন সফলও।

চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসিও ২০১৮ সালে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছিলেন।
এবার তিনি একই এলাকায় ছেলেদের জন্য চালু করলেন সেলুন! নাম ‘দ্য বারবার স্টেশন’।
রবিবার (৩০ আগস্ট) এর উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণও।
রেসি বললেন, ‘মেয়েদের বিউটি পার্লার করেছি আগেই। সেখানে ছেলেরা প্রায়ই ফোন দেয়। তাদের অনুরোধ, তাদের জন্য একটা সেলুন করার। বিষয়টি ভেবে দেখলাম ব্যাপারটা মন্দ না। তাই ছেলেদের জন্যও সেলুন খুলেছি।’
তিনি আরও বলেন, ‘বেশ গুছিয়ে এটি করেছি। এতে বাচ্চাদের জন্যও আছে অনুকূল পরিবেশ।’
তিনি জানান, এই সেলুনে কাজ করছেন ঢাকার অভিজাত সেলুনের হেয়ার স্পেশালিস্টরা।
রেসি অভিনীত সর্বশেষ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। এফ আই মানিক পরিচালিত এ ছবির নাম ‘স্বামীভাগ্য’। এরপর আর সিনেমায় দেখা যায়নি তাকে। গত বছরের শেষ দিকে দুটি এবং সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘শূন্য’ ও ‘ইয়েস ম্যাডাম’ নামের আরও দুটি ছবিতে। তবে একটিরও শুটিং শুরু হয়নি এখনও।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিজয়-তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্টালিন
বিজয়-তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্টালিন
‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ ব্যান্ড
‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ ব্যান্ড
‘জিসম-২’-এ সানি লিওনের কাস্টিং ছিল একটি ‘দুর্ঘটনা’: মহেশ ভাট
‘জিসম-২’-এ সানি লিওনের কাস্টিং ছিল একটি ‘দুর্ঘটনা’: মহেশ ভাট
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’
‘দেশটাকে খোকলা করে লুটেরা গোষ্ঠী লুটেই যাচ্ছে’