করোনাকালে ‘ছাদবাগান’ ফেলে গ্রামে ফেরার গল্প

বিনোদন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০১:০১

প্রধান দুই চরিত্রে অরণ্য কুসুম ও ফারাহ্ আকাঙ্ক্ষা করোনা মহামারির আঘাতে অন্য অনেকের মতো অর্থনৈতিক সংকটে পড়ে ঢাকার আরিফ ও চৈতী দম্পতি। ফলে শহর ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হন তারা।
কিন্তু যাওয়ার সময় বড্ড পিছুটান হয়ে ধরা দেয় তাদের পরম যত্নে গড়ে তোলা ‘ছাদবাগান’। বাগানের এক একটি গাছ তাদের সন্তান হয়ে ধরা দেয়। সেই সন্তানদের ফেলে শহর ছাড়ার বেদনার গল্পে সম্প্রতি নির্মিত হলো চলচ্চিত্র ‘ছাদবাগান’।
১২ মিনিট দৈর্ঘ্যের এই বিশেষ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জীবন শাহাদাৎ। এর গল্প-চিত্রনাট্যও তারই। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অরণ্য কুসুম ও ফারাহ আকাঙ্ক্ষা। আরও আছেন মাহমুদ মাসুদ, সাজু ও সঞ্জীব কুমার।
শাহরিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে এটি প্রযোজনা করেছেন উদয় হাকিম। শুটিংয়ে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন জীবন শাহাদাৎ (মাঝে)
নির্মাতা জানান, ছবিটির গল্পের সূত্র ধরে ব্যবহার হয়েছে নচিকেতার কথা ও সুরে ‘একদিন ঝড় থেমে যাবে’ গানটি। তবে গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন কলকাতার শিল্পী সংঘমিত্রা।
জীবন শাহাদাৎ বলেন, ‘এই ছবিটি নির্মাণ করার উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া। বৈশ্বিক মহামারির প্রভাবে বাংলাদেশের ছোট্ট এই প্রাসঙ্গিক গল্পটি আমরা সবার কাছে তুলে ধরতে চাই।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন