জন্মদিনে স্মরণ

সালমানের জন্মদিনে নতুন আবহে পুরনো গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৪

সালমান শাহের ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নতুন আবহে প্রকাশ পেল তারই সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘তোমাকে চাই’।
গানটি কাভার করেছেন সজল মিত্র রিচার্ড। এর ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী লারা লোটাস। গানটির ভিডিও পরিচালনা করেছেন মো. মশিউর রহমান।
১৯৯৭ সালে সালমানের মৃত্যুর পর মুক্তি পেয়েছিলো মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’ সিনেমাটি। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে তৈরি হয়েছে ছবিটির টাইটেল গান। এতে তখন কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাঁপা।
নতুন করে গানটি গাওয়া প্রসঙ্গে সজল মিত্র রিচার্ড বলেন, ‘সালমান শাহের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করার জন্যই কাজটি করা। আমরা চেষ্টা করেছি মূল গানের কথা-সুর ঠিক রেখে ভালো কিছু করার।’

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন