আলোচনায় তাদের আঞ্চলিক ভাষার গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৪

রেকর্ডিংয়ে রন্টি, সুমন কল্যাণ, নিশিতা (সামনে), কিশোর ও আরমান (পছনে) ঘরর বাইরে যাইতে বদ্দা মাস্ক পরিবা/ নাকে-মুখে হনকিয়া আত নদিবা...। সহজেই অনুমেয় ভাষাটি চট্টগ্রাম অঞ্চলের। আর মুখ দেখেও চেনা যায়, ছবির মানুষগুলোও একই অঞ্চলের।
করোনা সচেতনতা ছড়িয়ে দিতে এই সংগীতশিল্পীরা এক হলেন। গেল ৫ সেপ্টেম্বর ‘সাফ রই’ শিরোনামের গানটি প্রকাশ হয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে। প্রকাশের পর থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন সংশ্লিষ্টরা।
স্ট্যান্ডআপ কমেডিয়ান আরমানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আর তাতে আরমান ছাড়াও কণ্ঠ দিয়েছেন কিশোর, রন্টি ও নিশিতা।
নিশিতা বড়ুয়া বলেন, ‘অনেক গানই তো করলাম, কিন্তু এই গানটি প্রকাশের পর থেকে আমার মা সারা দিন গুনগুনিয়ে গাচ্ছেন! যা আগে কখনও দেখিনি। সবাই প্রশংসা করছেন গানটির। ভালো লাগছে সচেতনতামূলক এই কাজটি করে।’
কিশোর, রন্টি ও নিশিতা, তিনজনই চট্টগ্রাম থেকে উঠে এসেছেন এনটিভির একটি সংগীতভিত্তিক রিয়েলিটি শোয়ের মাধ্যমে। অন্যদিকে কক্সবাজারের কমর উদ্দিন আরমান পরিচিতি পান জি-বাংলার রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ সিজন ৯-এ অংশ নিয়ে। তাকে মীরাক্কেলের বেশিরভাগ পর্বে কমেডির পাশাপাশি গান গাইতেও দেখা গেছে।
সাফ রই:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প