যে অসুখে ভুগছেন নায়ক ফারুক

বিনোদন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ২২:২৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৪

সিঙ্গাপুরের হাসপাতালে ফারুক ও তার স্ত্রী ফারহানা অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক অসুস্থ হয়ে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশে কয়েক দফা চিকিৎসার পরেও জানা যায়নি তার অসুখের নাম।
মূলত সেটি জানার জন্যই কার্গো বিমানে চেপে সস্ত্রীক সিঙ্গাপুর উড়াল দেন তিনি। যাবার পর ১৪দিন দুজন কোয়ারেন্টিন পর্ব শেষ করে শুরু করেন চিকিৎসা। জানা যায় রোগের নাম।
এই বিষয়ে ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, আমার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। অনেকগুলো টেস্ট করার পর রোগটা ধরা গেছে। আমার রক্তে টিবি রোগ ধরা পড়েছে। এখানকার ডাক্তার লাই চুংসহ চারজন বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা চলছে। ৪ সপ্তাহ তাদের অবজারভেশনে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে জলদি দেশে ফিরতে চাই!
এর আগে ঢাকার ইউনাইটেড ও এভারকেয়ার (সাবেক অ্যাপেলো) হাসপাতালে পর্যায়ক্রমে চিকিৎসা নিয়েছেন ফারুক। পরে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ফ্লাইটে গত ১৩ সেপ্টেম্বর সকালে সিঙ্গাপুরে যান তিনি।

যে অসুখে ভুগছেন নায়ক ফারুক

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না