‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা

বিনোদন ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৫

দুই যুগের বেশি সময় পরেও দক্ষিণী সিনেমায় অভিনেত্রী রামায়া কৃষ্ণানের গোপন প্রেম এখনও চর্চিত সিনেমা ইন্ডাস্ট্রিতে। বাহুবলির মা হিসেবে পরিচিত এই অভিনেত্রী বিয়ের আগেই এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়ান।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর এক প্রতিবেদনে বলা হয়, ক্যারিয়ারের শুরুতে রামায়া বিবাহিত এক পরিচালকের সঙ্গে প্রেমে জড়ান এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

১৯৯৯ সালে দক্ষিণী পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে প্রথম সিনেমায় কাজ করেন রামায়া। এরপর এ নির্মাতার আরও কয়েকটি সিনেমায় দেখা যায় তাকে। সেখান থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। বিবাহিত পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের খবর গোপন ছিল না অন্দরমহলে। সকলেই জানতেন তাদের প্রেমের কথা।

একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী। বিষয়টি জানতে পারেন রবিকুমারের স্ত্রী। হুমকি দেন রামায়াকে। যে কারণে সন্তানের জন্ম ও পরিচয় দিতে অস্বীকার করেন পরিচালক। ফলে একপর্যায়ে এসে গর্ভপাতের সিদ্ধান্ত নেন রামায়া। আর সেজন্য নাকি কে এস রবিকুমারের থেকে ৭৫ লক্ষ টাকাও চেয়ে নেন অভিনেত্রী।

যদিও গণমাধ্যমের কাছে বিভিন্নসময় প্রেম ও গর্ভপাতের বিষয়টি অস্বীকার করেছেন দুজনেই। তবে বিভিন্ন সময়ে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের এই ‘গোপন সম্পর্কের’ খবর এখনও চর্চিত হয় ।

পরবর্তীতে ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। যার নাম হৃত্বিক কৃষ্ণান। বর্তমানে কৃষ্ণা বামসির সঙ্গেই সুখের সংসার এই অভিনেত্রীর।

রামায়াকে সর্বশেষ দেখা গেছে রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ চলচ্চিত্রে।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
‘টক্সিক’-এ প্রথমে ‘না’ নয়নতারার, পরে কেন বদলালেন সিদ্ধান্ত
বিনোদন বিভাগের সর্বশেষ
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
সংসদ সদস্য পদ ছাড়ার পর নতুন সিদ্ধান্ত কোয়েল মল্লিকের
সংসদ সদস্য পদ ছাড়ার পর নতুন সিদ্ধান্ত কোয়েল মল্লিকের