জয় শাহরিয়ারের শারদীয় উপহার ‘হয়তো..’

বিনোদন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২০, ১৪:৪৮আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৬:৩৩

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জয় শাহরিয়ার প্রকাশ করেছেন গানচিত্র ‘হয়তো..’।

উৎসব ঘিরে প্রকাশিত গানগুলোর কথা ও দৃশ্য আনন্দময় রঙিন হলেও সেই বিচারে জয়ের উপহারটি খানিক ব্যতিক্রম। এটি মূলত গোধূলিলগ্নে সাজেকের নৈসর্গিক আবহে চিত্রায়িত উদাস ঘরানার প্রেমময় কথার গান।
শিল্পীর নিজের লেখা ও সুর করা গানটির কথাগুলো এমন—হয়তো আমি তোমার সবচেয়ে কাছের মানুষ নই/ তবু জীবন দূরে দূরে থাকতে দিলো কই...।
নবমীতে প্রকাশিত গানটির ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই এবং সিনেমাটোগ্রাফি করেছেন জেসমিন নাহার লাকি।
গানচিত্রটি প্রসঙ্গে জয় বলেন, ‘একেকটা গানে একেকটা দৃশ্যকল্প তুলে ধরার চেষ্টা থাকে। তেমনি এই গানে মানুষের যাপিত জীবনে এক ধরনের টানাপড়েনের গল্প বলার চেষ্টা করেছি। আশা করি আমার শ্রোতাদের ভালো লাগবে। শারদীয় উৎসবে এটা আমার উপহার।’
জয় জানান, ইউটিউব ছাড়াও ‘হয়তো...’ শোনা যাবে বিশ্বজুড়েই। বাংলাদেশে শ্রোতারা শুনতে পাবেন স্বাধীন, জিপি মিউজিক, স্প্ল্যাশ ও ভাইব অ্যাপ-এ। দেশের বাইরে শোনা যাবে আই টিউনস, অ্যামাজন, স্পটিফাই, সাভান, ডিজারসহ শতাধিক প্ল্যাটফর্মে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প