রোশান-পরীমনির সঙ্গে যুক্ত হলেন মোশাররফ করিম

বিনোদন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ০২:০৫আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৬:৩৮

মোশাররফ করিম, পরীমনি ও রোশান সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’-এর অন্যতম চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হলেন মোশাররফ করিম।
২৬ অক্টোবর এটি সম্পন্ন হয় বলে জানিয়েছেন ছবিটির পরিচালক ইফতেখার চৌধুরী।
মোশাররফ করিমের চরিত্র সম্পর্কে পরিচালক বলেন, ‘চরিত্রটির নাম ইব্রাহিম খালেদি। সিনেমার মূল রহস্য তাকে ঘিরেই, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
আসছে বছরের জানুয়ারি থেকে শুরু হবে ‘মুখোশ’-এর শুটিং। সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে এটি হবে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
এর আগে গেলো ৬ সেপ্টেম্বর অমর নায়ক সালমান শাহের ২৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই ছবির নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হলেন রোশান। তারও আগে নায়িকা হিসেবে যুক্ত হয়েছে পরীমনি। এতে আরও চূড়ান্ত হয়েছে ইরেশ জাকের, ফারুক আহম্মেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধুসহ অনেকেই।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের ‘মুখোশ’ পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন