রাঙামাটিতে উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স

বিনোদন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ১৩:০৫আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২১:০৭

রাঙামাটিতে উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স রাঙামাটিতে হয়ে গেলো উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স। এতে অংশ নেন ১৪ জন শিক্ষার্থী।
রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয় পাঁচ দিনের এই কর্মশালা। ২৫ অক্টোবর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা এবং হিল কালচার হেরিটেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশিক সুমন।
ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এই কোর্সের প্রশিক্ষক ছিলেন উপস্থাপক, অভিনেতা ও নির্দেশক মো. আক্তারুজ্জামান এবং টেলিভিশন উপস্থাপক, অভিনেতা ও সাংবাদিক রেজাউর রহমান রিজভী।

সফলভাবে কোর্স শেষ করেছেন ১১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৩ জন বাঙালি তরুণ-তরুণী। তারা হলেন- এলিজাবেথ পাংখোয়া, কেয়া দেওয়ান, শ্রাবণী রুদ্র, কলি চাকমা, খোয়াই ত্রিপুরা, পম্পি বড়ুয়া, ভরত চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, ননাবি চাকমা, সীমা ত্রিপুরা, তনয়া দেওয়ান, সুফলা তঞ্চঁঙ্গ্যা, মনীষা চাকমা ও বিজ্ঞান্তর তালুকদার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করে কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা। তিনি বলেন, ‘আগামীতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো আমরা।’

সমাপনী দিনে কোর্সে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন