শুক্রবার সজল-নাদিয়ার ‘প্রিয় কবিতা’

বিনোদন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ১৩:৩৫আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৬:২৬

শুক্রবার সজল-নাদিয়ার ‘প্রিয় কবিতা’ টিভি পর্দার দুই জনপ্রিয় মুখ আবদুন নূর সজল ও নাদিয়া নদী। এই দুই তারকাকে জুটি করে নির্মিত হলো বিশেষ নাটক ‘প্রিয় কবিতা’।
মাহতাব হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন সরদার রোকন। শুক্রবারের বিশেষ নাটক হিসেবে ৬ নভেম্বর রাতে এটি প্রচার করবে আরটিভি।
নাটকটি সম্পর্কে এর নাট্যকার মাহতাব হোসেন বলেন, ‘সরলরেখার প্রেমের গল্প নয় এটি। সমসাময়িক প্রণয়ের গল্পের মতো যে প্রণয় অন্তরালে গড়ে ওঠে, ঠুনকো সমস্যা সে প্রণয় পরিণতির দিকে যায় না। কিন্তু হৃদয়ের গভীরে যে প্রেম আঁচ ফেলে যায়, তার অর্থ আছে, এমনই একটি সহজ অথচ এলোমেলো পথে বয়ে যাওয়া সম্পর্কের কথা বলা হয়েছে নাটকে।’
নির্মাতা সরদার রোকন জানান, একজন কবির জীবন ও জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এই গল্প। এতে উঠে আসবে নাগরিক জীবনের জটিল বিষয় ও প্রেম।
শুক্রবার আরটিভিতে রাত ৮টায় নাটকটি প্রচার হবে নাটকটি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন