করোনামুক্ত নাসির উদ্দীন ইউসুফ

বিনোদন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ১২:৫৭আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৭:৫৩

নাসির উদ্দীন ইউসুফ মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ এখন সুস্থ। তার দ্বিতীয় করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী অভিনেত্রী-নির্দেশক শিমুল ইউসুফ ও মেয়ে এষা ইউসুফ।

গতকাল ৮ নভেম্বর শিমুল ইউসুফ বলেন, ‘তিনি এখন কোভিড-১৯-মুক্ত। সকল স্বজন-পরিজনদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আপনাদের শুভকামনা এভাবেই বর্ষিত হোক আমাদের পরিবারের ওপর। সবার মঙ্গল হোক। সুস্থ থাকুক সবাই।’

অক্টোবরের শেষ সপ্তাহে নিজের মধ্যে বেশ কিছু করোনার উপসর্গ পান নাসির উদ্দীন ইউসুফ। পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। এরপর দ্রুত ৩০ অক্টোবর তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, খুব বেশি অসুস্থ না হলেও বাড়তি সতর্কতা ও অন্যান্য পরীক্ষার সুবিধার্থে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই পুরোপুরি সেবা নেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
জানা যায়, নাসির উদ্দীন ইউসুফ করোনা আক্রান্ত হলেও পরিবারের অন্য সদস্যদের মধ্যে এটা সংক্রমিত হয়নি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন