আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে আক্রান্ত

বিনোদন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ০৩:১২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৪৭

আসাদুজ্জামান নূর কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে আসাদুজ্জামান নূরের কোভিড পজিটিভ ফল এসেছে। তিনি এখন নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। মানুষের ভালোবাসার কাছে পরাভূত হয়ে করোনা দ্রুত বিদায় নেবে তার শরীর থেকে, সেই প্রত্যাশা করছি।’
আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ছাড়াও বর্তমানে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
চারবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ১৯৭২ সাল থেকে নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশের নাট্য আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন সাম্প্রতিক সময়েও। এ পর্যন্ত দলের ১৫টি নাটকে ৬ শতাধিক বারেরও বেশি অভিনয় করেছেন তিনি; নির্দেশনা দিয়েছেন ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি। তার অভিনীত টিভি নাটক ‘কোথাও কেউ নেই’-এর ‘বাকের ভাই’, ‘এই সব দিনরাত্রি’র ‘শফিক’, ‘অয়োময়’ নাটকের ‘ছোট মীর্জা’, ‘সবুজ ছায়া’র ‘ডাক্তার’ চরিত্রগুলো দর্শক মহলে আজও জনপ্রিয়।
আসাদুজ্জামান নূরকে সর্বশেষ দেখা গেছে তারই দীর্ঘ জীবনের সহযাত্রী সদ্য প্রয়াত আলী যাকেরের বিদায় অনুষ্ঠানে, রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। ২৭ নভেম্বর ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি অভিনেতা-নির্দেশক। তিনি ক্যানসারে আক্রান্তের পাশাপাশি কোভিড পজিটিভ ছিলেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ছয় মাস না যেতেই বিএনপিকে মানুষ অন্য কিছুর সঙ্গে তুলনা শুরু করে দিয়েছে: সারজিস 
ছয় মাস না যেতেই বিএনপিকে মানুষ অন্য কিছুর সঙ্গে তুলনা শুরু করে দিয়েছে: সারজিস 
বিনোদন বিভাগের সর্বশেষ
নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা যে বই
নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা যে বই
‘জেলার ২’ নিয়ে গুঞ্জনের অবসান, মুক্তি পাবে নির্ধারিত দিনেই
‘জেলার ২’ নিয়ে গুঞ্জনের অবসান, মুক্তি পাবে নির্ধারিত দিনেই
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল
এক সিনেমায় ভাগ্যের চাকা খুলেছে ‘সাইয়ারা’ নায়িকার
এক সিনেমায় ভাগ্যের চাকা খুলেছে ‘সাইয়ারা’ নায়িকার
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা
লোগো বদলালেই কি বদলে যাবে বিটিভি, যা বলছেন সংস্কৃতিজনরা