শাকিবের চেম্বারে নারী নির্যাতনবিরোধী মামলা ফ্রি! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ২১:৩৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০০:২৫

শাকিব খান ‘নবাব: এলএল.বি’ শাকিব খানের নতুন ছবি। যেখানে ঢাকাই সিনেমার শীর্ষ এ নায়ককে দেখা যাবে এক চৌকস আইনজীবী হিসেবে। লড়াই করবেন খুন-ধর্ষণসহ সব মামলায়। তবে নারী নির্যাতনবিরোধী মামলায় নেবেন না কোনও ফি। ঠিক এমনটাই দেখা গেল ছবিটির ট্রেলারে।

আজ (৭ ডিসেম্বর) রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে এটি। আড়াই মিনিটের এ ট্রেলারের পুরোটা সময়ই আদালতে তর্কযুদ্ধে দেখা গেছে শাকিবকে।

এতে কেন্দ্রীয় ভূমিকায় শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া ছাড়াও সামনে এসেছে আরও কিছু চরিত্র। ট্রেলারে পাওয়া গেছে শহীদুজ্জামান সেলিম, সুষমা সরকার, শাহেদ আলী, রাশেদ মামুন অপুসহ বেশ কয়েকজন।

ছবিটির পরিচালক অনন্য মামুন বলেন, ‘আই থিয়েটারে আগামী ১৬ ডিসেম্বর এটি মুক্তি পাবে। যে কেউ টিকিট কেটে ছবিটি দেখতে পারবেন। মুক্তির আগমুহূর্তে আমরা ট্রেলারটি প্রকাশ করলাম।’

গত ২৬ নভেম্বর থেকে যাত্রা শুরু করেছে আই থিয়েটার নামের অনলাইন স্ট্রিমিং প্রতিষ্ঠান। যার প্রথম ছবি হিসেবে মুক্তি পাবে ‘নবাব: এলএল.বি’।
সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে আছেন মাহিয়া মাহি। বিশেষ ভূমিকায় অভ্নিয় করেছেন অর্চিতা স্পর্শিয়া।

ছবির ট্রেলার:

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন