সাত বছর পর ছবির বিজ্ঞাপন!

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২০, ১৫:৩০আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৬:৪০

বিজ্ঞাপনের দুটি দৃশ্য বিষয়টি আসলে মুক্তিপ্রতীক্ষিত কোনও ছবির টিজার বা ট্রেলার নয়। এখানে ছবি মানে, ব্যক্তি; চলচ্চিত্র নয়। অর্থাৎ টানা ৭ বছর পর আবারও বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন অভিনেত্রী ফারজানা ছবি।
এবারের বিজ্ঞাপনটি ‘উন্নত চুলা ও জ্বালানি’ বিষয়ক। বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের
হাউজহোল্ড এনার্জি প্ল্যাটফর্ম স্রেডা’র আওতাধীন এই বিজ্ঞাপনের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাদিয়া আফরিন রেখা।
রেখা জানান, বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সবার জন্যে ক্লিন কুকিং-এর লক্ষ্যে পরিবেশবান্ধব বিকল্প জ্বালানী, সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত রান্নার চুলা সামগ্রী ব্যবহারের অনুকূল পরিবেশ তৈরির জন্যে উদ্যোগ গ্রহণ করেছে।
সদ্য শুটিং শেষ হওয়া কাজটি প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘সাত বছরে বেশ ক’টি বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছি। নানা কারণে সেসব করা হয়নি। তবে এই কাজটি করার পেছনে রয়েছে সামাজিক দায়বদ্ধতার বিষয়। শিল্পী হিসেবে শুধু টাকা আর জনপ্রিয়তা বিবেচনা করা তো ঠিক নয়। সোশ্যাল রেসপনসিবিলিটি বলে একটা কথা রয়েছে। সেই তাগিদ থেকেই কাজটি করেছি।’
এতে ফারজানা ছবি ছাড়াও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ ও শিশুশিল্পী। নির্মাতা জানান, শিগগিরই এটি প্রচার শুরু হবে দেশের সব ক’টি টিভি চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন