গরুর খড় নিয়ে ব্যস্ত তৈমুর, গর্বিত মা কারিনা

বিনোদন ডেস্ক
২০ ডিসেম্বর ২০২০, ১৩:১৮আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৬:১৫

গরুকে খাওয়াতে খড় নিয়ে যাচ্ছে ছোট নবাব তৈমুর ২০১৬ সালের এই দিনে (২০ ডিসেম্বর) জন্ম নেন সাইফিনা দম্পতির একমাত্র সন্তান তৈমুর আলি খান। বলিউডের এই তারকা শিশু আজ চার বছরের পা ফেললো।
স্বাভাবিক, সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছা জোয়ারে ভাসছে পাতৌদির এই ছোট নবাব। তবে সব শুভেচ্ছা বার্তা ছাপিয়ে একটু আলাদা মনোযোগ তৈরি করলো মা কারিনা কাপুরের শুভেচ্ছা বার্তা এবং কিছু অপ্রকাশিত ছবি।
তৈমুরকে পেয়ে গর্বিত মা কারিনা। ৪ বছরের ছেলেকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়ে তার শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘তোমার স্বপ্নগুলো ধরে ক্রমশ এগিয়ে যাও এবং মাথা উঁচু করে বাঁচো। যতটুকু সম্ভব, সব করো- যার বিনিময়ে তুমি প্রাণখুলে হাসতে পারো।’
এমন বক্তব্যের পাশাপাশি কারিনা তৈমুরের বেশ কিছু অপ্রকাশিত ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে।
‘আমি মুগ্ধ হই এই বয়সেও তুমি যা করতে চাও সেটার প্রতি একাগ্রতা দেখে। সেটা হোক না খড় তুলে এনে গরুকে খাওয়ানোর কাজ!’ এমন ক্যাপশন লিখে কারিনা প্রকাশ করেছেন তৈমুরের একটি অদ্ভুত ছবি। যেখানে দেখা যাচ্ছে অনেক খড় কোলে চেপে তৈমুর বেশ কষ্ট করেই এগিয়ে যাচ্ছে!
চতুর্থ জন্মদিনকে ঘিরে ছেলের এমন আরও বেশ কিছু ছবি প্রকাশ করেছেন কারিনার ব্যক্তিগত অ্যালবাম থেকে। এই বিশেষ অ্যালবামের শেষ ছবিটিতে পাওয়া গেল তৈমুরের দুই গালে বাবা-মায়ের চুমু দেওয়া সাদা-কালো একটি বিশেষ ছবি।
এদিকে সম্প্রতি কারিনা-সাইফ দম্পতি খবর দিয়েছেন, দ্বিতীয়বার মা-বাবা হতে যাচ্ছেন তারা। সম্ভবত তৈমুরের একজন খেলার সাথীর অভাব অনুভব করছিলেন তারা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন