সৃজিতের নায়িকা বাঁধন

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১২:৩০আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৬:২৫

সৃজিত ও বাঁধন বাংলাদেশি লেখক নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাস থেকে ভারতীয় ওয়েব সিরিজ করছেন সৃজিত মুখার্জি।
এটির কেন্দ্রীয় চরিত্র মুশকান জুবেরী হিসেবে নির্মাতার প্রথম পছন্দ ছিল জয়া আহসান। এরপর নাম এসেছে পরীমনিরও। তবে তারা কেউ নন, এতে অভিনয় করছেন লাক্সসুন্দরী আজমেরী হক বাঁধন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পশ্চিমবঙ্গের বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে ইতোমধ্যে শুরু হয়ে গেছে এর শুটিং। যেখানে অন্যতম চরিত্রে হাজির হচ্ছেন কলকাতার গায়ক ও নির্মাতা অঞ্জন দত্ত।

গত জুলাইয়ে জানা গিয়েছিল, নাজিম উদ্দিনের এই আলোচিত উপন্যাসটি নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত। যা প্রযোজনা করবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’।

জানানো হয়, এতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমও অভিনয় করবেন।

তবে এর পরপরই সৃজিত মুখার্জি এক টুইট বার্তায় জানান, ইচ্ছে থাকা সত্ত্বেও ওয়েব সিরিজে থাকছে না বাংলাদেশের কেউ।

লেখেন, ‘এটি হইচই-এর সঙ্গে আমার প্রথম কাজ। বাংলাদেশের অভিনেতা নিয়ে সেখানে শুট করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে করোনার জন্য সেটা সম্ভব হচ্ছে না। যা-ই হোক, নাজিম উদ্দিনের উপন্যাসের স্বাদ অটুট রাখতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো।’

তবে শেষ পর্যন্ত বাঁধনকে নিয়েই শুটিং করছেন এই নির্মাতা। এদিকে বিষয়টি নিয়ে বাঁধনের মুঠোফোনে যোগাযোগ করা হলে এটি বন্ধ পাওয়া যায়।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন