প্রথমবারের মতো বিজ্ঞাপনে চিত্রনায়ক সাইমন

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১২:১২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৭:০৪

সাইমন ও বৃষ্টি প্রায় এক দশকের অভিনয় জীবন চিত্রনায়ক সাইমন সাদিকের। তবে কখনও বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করা হয়নি। এবার সেটিই করলেন।

প্রথমবারের মতো বিজ্ঞাপনে অংশ নিলেন এ অভিনেতা। একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের হয়ে কাজটি করেছেন তিনি। এতে তার সহকর্মী পূর্ণিমা বৃষ্টি।

সাইমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং করেছি। এর গল্প ভাবনা বেশ ভালো লেগেছে। কাজটিও অসাধারণ হয়েছে। পুরোটা সময় উৎসবের আমেজ কাজ করেছি। দারুণ অভিজ্ঞতা।’

বিজ্ঞাপনচিত্রটি পরিচালনায় ছিলেন এস আরিফিন অলিভ।
এতে বর ও কনে সাইমন-পূর্ণিমা বৃষ্টি। সদ্য বিয়ে করেছেন তারা। নববধূকে নিয়ে বেড়াতে যাবেন সাইমন। এ জন্য বাড়ির ছাদে চলে এলো হেলিকপ্টার। স্বামীর এমন কাণ্ড দেখে বেজায় খুশি পূর্ণিমা বৃষ্টি—এরকম গল্পেই বিজ্ঞাপনটি তৈরি।

এদিকে, সাইমন বর্তমানে কাজ করছেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কাজের ছেলে’ সিনেমায়। শুটিং শেষ হয়েছে ‘দায়মুক্তি’ ছবির। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘আনন্দ অশ্রু’সহ বেশ কিছু চলচ্চিত্র।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন