বছরের শেষদিন জয়া-প্রসেনজিতের ‘রবিবার’

বিনোদন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ১৩:১৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৬:৪৯

বছরের শেষদিন জয়া-প্রসেনজিতের ‘রবিবার’ জয়া আহসান ও প্রসেনজিৎ অভিনীত কলকাতার ‘রবিবার’ ছবিটি এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশি ওটিটি প্লাটফর্ম সিনেম্যাটিক অ্যাপ-এ।
বছর শেষদিন (৩১ ডিসেম্বর) থেকে এটি দেখা যাবে বলে জানিয়েছেন লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল। সিনেম্যাটিক তাদের সহ-প্রতিষ্ঠান।
ছবিটি এর আগে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় ও সাফটা চুক্তির আওতায় ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেয়েছিল।
তামজিদ অতুল বলেন, ‘‌‌‘রবিবার’ বেশ প্রশংসিত একটি ছবি। স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতে নেন জয়া আহসান। তাই ছবিটির প্রতি আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল। এবার সেটি বাস্তবায়ন হচ্ছে। বছরের একেবারে শেষের দিন এটি মুক্তি দেওয়া হবে। যারা হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাননি, তারা এবার সেটি দেখার সুযোগ পাবেন।’’
২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ছবিটির কাজ শুরু হয়েছিল। তিন মাসের মধ্যে এটি মুক্তির জন্য প্রস্তুত হয়ে যায়। পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষের এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন জয়া ও প্রসেনজিৎ। এর আগে জয়া একই পরিচালকের ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে কাজ করেছিলেন। এটিও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প