বিয়ে করলেন হাবিব ওয়াহিদ

বিনোদন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ১৩:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৬:৩২
image

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। পাত্রীর নাম আফসানা চৌধুরী, ডাকনাম শিফা। ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী তিনি।
বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন হাবিব নিজেই।
এ সংগীতশিল্পী তার ফেসবুকে লেখেন, ‌‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। বউয়ের নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন, বৈশ্বিক মহামারির কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে। ঈশ্বর মঙ্গল করুন।’

শিফা নিজেও শোবিজের সঙ্গে যুক্ত আছেন। কাজ করেন মডেল হিসেবে। বেশ কয়েক দিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল। তখনই বিয়ে নিয়ে রটনা রটে।

গত ডিসেম্বরে শিফার জন্মদিনে হাবিব

প্রসঙ্গত, এটি হাবিব ওয়াহিদের তৃতীয় বিয়ে। ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ে অল্প কিছু দিনের মধ্যেই বিচ্ছেদ হয়।

এরপর হাবিব ২০১১ সালে দ্বিতীয় বিয়ে করেন। ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে হয় চট্টগ্রামের মেয়ে রেহানের সঙ্গে। ২০১৭ সালের ১৯ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন