সুরস্রষ্টা প্রণব ঘোষ স্মরণে পড়শী (ভিডিও)

সুধাময় সরকার
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫১

প্রচলিত রয়েছে ৯০ দশকের প্রায় ৯০ ভাগ কণ্ঠশিল্পীর জন্য গান করেছেন প্রণব ঘোষ। বিশেষ করে অডিও সেক্টরের আধুনিক বাংলা গান রীতিমতো একাই শাসন করেছেন এই মেলোডি কিং। অডিওতে কম হলেও প্লেব্যাকে নিয়মিত কণ্ঠ দিতেন তিনি।

আজ এই সুরস্রষ্টার জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে (৩ ফেব্রুয়ারি) যশোর শহরের মাইকপট্টি সংলগ্ন বাগমারা পাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ২০০৭ সালের ১৬ আগস্ট মাত্র ৫৭ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

নন্দিত ক্ষণজন্মা প্রণব ঘোষ স্মরণে তারই সুর করা একটি জনপ্রিয় গান নতুন করে গাইলেন এই প্রজন্মের পড়শী।

কবির বকুলের লেখা ‌‘অন্তরে আছো তুমি আমার’ শিরোনামের এই গানটি ৯০ দশকে কণ্ঠে তুলে দারুণ জনপ্রিয়তা পান শুভ্রদেব ও ডলি সায়ন্তনী। সেই গানটিই এবার এককভাবে কণ্ঠে তুলেছেন পড়শী। যা প্রকাশ পেলো আজ (৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায়, তারই ইউটিউব চ্যানেলে।

পড়শী জানান, প্রণব ঘোষ স্মরণে এই গানটি নতুন করে কণ্ঠে তোলার পরিকল্পনা তার অনেক দিনের। গত সপ্তাহে গানটি গাইবার জন্য অনুমতি নিতে যান প্রণব ঘোষের স্ত্রী ও কন্যার কাছে। তারা হাসিমুখে গানটি গাইবার অনুমতি দেন। সম্মতি নিয়েছেন গীতিকবি কবির বকুলের কাছ থেকেও।

পড়শীর ভাষায়, ‘আমার দুর্ভাগ্য উনার (প্রণব ঘোষ) মতো সুরকারের সুরে গাইতে পারিনি। অসাধারণ সব সৃষ্টি রয়েছে উনার। আমি অনেক দিন ধরেই এই গানটি গাইবার পরিকল্পনা করছিলাম। অবশেষে এই জন্মদিনকে সামনে রেখে করে ফেললাম। জানি না কতটা গাইতে পেরেছি। তবে আমার এই গাওয়ার পেছনে অন্যতম কারণ এই সুরস্রষ্টাকে স্মরণ করা। আর কিছু নয়।’

গানটির কথা-সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। আর পড়শীকে মডেল করে ভিডিওটি নির্মাণ করেছেন আবিদ হাসান।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন