ঐতিহাসিক ছড়া থেকে ভালোবাসার গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৭

আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া...। শৈশবে এই ছড়াটি পড়েননি, পড়লে সেটির প্রেমে পড়েননি- বাংলায় এমন মানুষ খুঁজে পাওয়া ভার।

তুমুল জনপ্রিয় এই ঐতিহাসিক ছড়াটির রেশ ধরে এবার তৈরি হলো বিশেষ একটি গান। গানটির নাম ‘সূর্যকন্যা’। এটি গেয়েছেন শামস তামান্না। ছড়াটি থেকে গানের ব্রিজ লাইন নিয়ে বাকি অংশ লিখেছেন আবু ইমরান। সুর-সংগীতও তারই।

আর গানটির সূত্র ধরে নাচনির্ভর একটি ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে কণ্ঠশিল্পী শামস তামান্নার বিপরীতে আছেন জন ও তার দল।

গানচিত্রটি ভালোবাসা দিবসকে লক্ষ্য করে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ১২ ফেব্রুয়ারি।

শিল্পী শামস তামান্না বলেন, ‘গানটিতে যেমন শৈশবের ছড়ার স্মৃতিটা আছে, তেমনি যৌবনের প্রেমময় আবেদনটাও আছে। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি চারপাশ থেকে। আমার পক্ষ থেকে এটি শ্রোতাদের জন্য ভালোবাসা দিবসের বিশেষ উপহার।’

শামস তামান্নার এটি তৃতীয় গান। এর আগে তিনি প্রশংসিত হন ‘জালালী কইতর’ ও ‘মাতাল হাওয়া’ নামের গান দুটি দিয়ে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন