দ্রুততম ভিউয়ের রেকর্ড গড়লো ‘শিল্পী’

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০২

বাংলাদেশ তো বটেই, বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম ইউটিউব ভিউয়ের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে আফরান নিশো-মেহজাবীন চৌধুরী অভিনীত একক নাটক ‌‘শিল্পী’।

এটি এখন ইউটিউবে দ্রুততম কোটি ভিউয়ের তালিকায় প্রথম। এর আগে টানা ৪ বছর এই অবস্থান ধরে রেখেছিল জিয়াউল ফারুক অপূর্ব-মেহজাবীন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘‌বড় ছেলে’।

সিএমভি প্রযোজিত মহিদুল মহিম পরিচালিত ‌‘শিল্পী’ নাটকটি আগের সব রেকর্ড অতিক্রম করতে সময় নিয়েছে মাত্র ২৬ দিন ৯ ঘণ্টা সময়। আর ‘‌বড় ছেলে’ কোটি ভিউ অতিক্রম করতে সময় নিয়েছিল ৩৪ দিন।

গত ১৮ জানুয়ারি ‌‘শিল্পী’ সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। কোটি ভিউয়ের ঘর অতিক্রম করে ১৩ ফেব্রুয়ারি। শুধু তা-ই নয়, নাটকটিতে ব্যবহৃত ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’ শিরোনামের দুটো পুরনো সিনেমার গানের রিমেক ভার্সনও এখন ভাইরাল।

মেহজাবীন, নিশো ও নির্মাতা মহিম

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘‌‘পুরো বাঙালির বুক চিন চিন ধরিয়ে আমাদের ‘শিল্পী’ দেখিয়ে দিলো তার প্রভাব। এটাকে আমি অবিশ্বাস্য অর্জন বলবো। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নাটকের প্রধান দুই শিল্পী নিশো ভাই ও মেহজাবীন আপুকে। তাদের অভিনয় গুণেই এটা সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা জানাই আমার প্রযোজক পাপ্পু ভাইকে, তার সাহস ছাড়া এই কাজ সম্ভব হতো না। সবচেয়ে বড় ধন্যবাদ দর্শকদের। তারাই আমাদের মূল কারিগর।’’

দুজন স্ট্রিট সিঙ্গারের জীবন, প্রেম ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে ‘শিল্পী’।

এদিকে, এমন অর্জনে খুবই উচ্ছ্বসিত সিএমভি’র কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু। তিনি বলেন, ‘আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য এই অর্জনটি আমাদের উৎসাহ জোগাবে। কৃতজ্ঞতা জানাই দর্শকদের প্রতি, যাদের ভালোবাসা না থাকলে এই সফলতা সম্ভব ছিল না।’ শিল্পী নাটকে নিশো ও মেহজাবীন

সিএমভি’র হেড অব ডিজিটাল কমিউনিকেশনস সালেহ খান শাওন জানান, ইউটিউবের ভিউ বিচারে দ্রুততম সময়ে ১০ মিলিয়ন বা এক কোটির ঘর অতিক্রম করা ১০টি বাংলা নাটকের মধ্যে এখন এক নম্বরে আছে ‘শিল্পী’। দ্বিতীয় স্থানে রয়েছে এখন ‘বড় ছেলে’। এরপরই আছে সিএমভি প্রযোজিত পর পর দুটি নাটক- ‘এক্সচেঞ্জ’ (৫৩ দিন) ও ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ (৭৩ দিন)।

এরপর রয়েছে যথাক্রমে ‘ভালোবাসি তুমি আমি’ (১৩০ দিন), ‘যমজ ১০’ (১৫৯ দিন), ‘এক্স বয়ফ্রেন্ড’ (১৭২ দিন), ‘মিশন বরিশাল’ (২০৪ দিন), ‘টম অ্যান্ড জেরি’ (২১৫ দিন) এবং ‘বুকের বাঁ পাশে’ (২৭৪ দিন)।

‘শিল্পী’র ইউটিউব লিংক:

/এমএম/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন