অপারেশন সুন্দরবন: টিজারের সঙ্গে পাওয়া গেল গানও

বিনোদন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:১১

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আজ (২৩ ফেব্রুয়ারি) উন্মোচিত হলো আলোচিত চলচ্চিত্র ‌‘অপারেশন সুন্দরবন’ -এর ওয়েবসাইট ও টিজার।

তারকাদের ঝলমলে উপস্থিতির পাশাপাশি অনুষ্ঠানে সরাসরি পরিবেশন করা হয় সিনেমার দুটি গান। এতে অংশ নেন চিত্রনায়ক জিয়াউল রোশান। 

এর আগে ছবিটির অফিশিয়াল ওয়েবসাইটের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আর্মি গলফ ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও বক্তব্য দেন তিনি। পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে কলাকুশলীরা

সেখানে বেনজীর আহমেদ বলেন, ‘এখন যেমন পৃথিবীর বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে শান্ত ও নিবিড়ভাবে পাওয়া যায়, সেটা তেমন ছিল না। এখনকার প্রজন্ম বা কয়েক দশক পরের প্রজন্ম হয়তো ভাবতে পারেন, সুন্দরবন এমনই। আমাদের দেশের মানুষ বিস্মৃতিপ্রবণ। আমাদের ফোর্স ও অফিসাররা যে দুর্বিষহ কষ্টে জলদস্যু মুক্ত ও নিরাপদ করেছে, একসময় মানুষ হয়তো ভুলে যাবে। সেই ভাবনা থেকেই ছবিটি তৈরি।’

নির্মাণ প্রসঙ্গে তিনি আরও যোগ করে বলেন, ‘চলচ্চিত্রটির দৃশ্যধারণে বেশি বাজেট লাগেনি। তবে এতে যে লজিস্টিক সাপোর্ট, উপকরণ, অস্ত্র, সুবিধা ব্যবহৃত হয়েছে এগুলো যদি টাকায় ভাড়া করতে হতো তাহলে এটা করতে ৩০-৪০ কোটি লাগত। সেটা লাগেনি। আমরা খুব অল্প বাজেটে কাজ শেষ করেছি।’

আজকের অনুষ্ঠানের প্রথমভাগে ছিল অতিথিদের বক্তব্য, টিজার ও ওয়েবসাইটের উদ্বোধন। দ্বিতীয়ভাগে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ছবির ‘প্রেমের চাদরে’ ও ‘চাই ঘূর্ণিঝড়ে’ শিরোনামের দুটি গানে নাচ পরিবেশন করেন রোশান ও সহ নৃত্যশিল্পীরা। ছিল ব্যান্ড সোলস ও শিল্পী প্রিয়াঙ্কার পরিবেশনাও। অনুষ্ঠানে শিল্পীদের একাংশ

আয়োজনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক দীপংকর দীপন, অভিনয়শিল্পী রিয়াজ, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, রোশান, তারিন জাহানসহ অনেকে।

পরিচালক দীপংকর দীপন জানান, চলচ্চিত্র সম্পর্কে সব তথ্য দিয়ে সাজানো হয়েছে ‘অপারেশন সুন্দরবন’-এর ওয়েবসাইট। টিজার ছাড়াও এতে বেশ কিছু ভিডিও থাকবে। ওয়েবসাইটির ঠিকানা- https://operationsundarban.com/ ।

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক