নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে উৎসব

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ১৫:২০আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৬:০৫

৬ জন নারী নির্মাতার চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হচ্ছে উৎসবের।

‘জয়িতা চলচ্চিত্র উৎসব-২০২১’ শীর্ষক এই উৎসবের মূল উদ্দেশ্য মুজিব জন্মশতবর্ষ ও আন্তর্জাতিক নারী দিবস (৮ মার্চ) একমঞ্চে তুলে ধরা সিনেমার মাধ্যমে।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের আয়োজনে ৬ মার্চ থেকে এই উৎসব চলবে টানা ৩ দিন।

প্রথমদিন সকাল ১১টায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এস এস কমিউনিকেশনের পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হবে কোহিনুর আক্তার সুচন্দার ‘হাজার বছর ধরে’, নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, সামিয়া জামানের ‘রানী কুঠির বাকি ইতিহাস’, মৌসুমীর ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’, শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’ ও নানজীবা খানের ‘দ্য আনওয়ানটেড টুইন’।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম মুভমেন্টের সভাপতি দিলদার হোসেন জানান, নারী চলচ্চিত্র নির্মাতাদের ছবি নিয়ে সাজানো এই উৎসবটি প্রয়াত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনকে উৎসর্গ করা হয়েছে।

৮ মার্চ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ উৎসব।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন