ব্যাচ-২০০১ শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিলেন জেমস

বিনোদন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ২৩:৩৩আপডেট : ১০ মার্চ ২০২১, ২৩:৩৩

২০০১ সালে যারা এসএসসি পাশ করেছেন, তারা স্কুলের গণ্ডি পেরুনোর ২০ বছর অতিক্রম করছেন চলতি বছর। বিষয়টিকে সম্মিলিতভাবে উদযাপন করার জন্য বিশেষ উৎসবের উদ্যোগে নিয়েছে ‌‘ক্লাসরুম’ নামের বন্ধু সংগঠন।

আর সেই উৎসবে গান শোনাবার জন্য শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিলেন দেশের অন্যতম দামি তারকা জেমস। এমনটাই নিশ্চিত করেছেন এই শিল্পীর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি জানান, সম্প্রতি এক-দুটি শো করলেও গেল এক বছর ধরেই করোনার কারণে নিয়মিত স্টেজ শো থেকে বিরত ছিলেন জেমস। তবে ১২ মার্চ রাজধানীর মিরপুর-১৪ নম্বর পিএসসি কনভেনশন হলের বিশেষ এই উৎসবে অংশ নিতে সম্মতি জানিয়েছেন তিনি।

জেমসের বরাত দিয়ে রবিন বলেন, ‘করোনার জন্য দীর্ঘদিন কনসার্ট বন্ধ ছিল। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় কনসার্টে অংশ নিচ্ছি। আশা করছি ২০০১ ব্যাচের বন্ধুদের সঙ্গে সময়টা ভালো কাটবে, গানে গানে।’

জেমসের ক্যামেরায় লাস্যময়ী মারিয়া নূর

‘ক্লাসরুম’ এসএসসি-২০০১ ব্যাচের আয়োজকরা জানান, ‘আমাদের সবার প্রিয় নগরবাউল জেমস। আমরা তার গান শুনেই বড় হয়েছি। সেই মানুষটির গান শুনতে শুনতে সব বন্ধুরা এক ছাদের নিচে মিলিত হবো আবার। এরচেয়ে আনন্দের কি হতে পারে।’

এদিকে নগরবাউল জেমস ছাড়াও এই উৎসবে স্টেজ মাতাবেন ডিজে রাহাত, বাপ কা বেটা শুভাশিষ-ঋতুরাজসহ ব্যাচের কণ্ঠশিল্পীরা।

ক্লাসরুম-এর পক্ষ থেকে জানানো হয়, মূল অনুষ্ঠান ১২ মার্চ বেলা ১২টা থেকে শুরু হলেও জেমস মঞ্চে উঠবেন এদিন সন্ধ্যা ৭টার দিকে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প