ফারুক এখন সুস্থ আছে, সিঙ্গাপুর থেকে স্ত্রী ফারহানা

বিনোদন রিপোর্ট
১৩ মার্চ ২০২১, ২২:২১আপডেট : ১৩ মার্চ ২০২১, ২৩:৫১

অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বর্তমানে তিনি সুস্থ আছেন বলে সিঙ্গাপুর থেকে শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯ টায় দিকে বার্তা পাঠিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। তিনি বলেন, ‘ফারুক এখন সুস্থ আছে, দোয়া করবেন।’

এর আগে শনিবার দুপুরে ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী আসমা পাঠান রুম্পার বরাতে দেশের একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করে, নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়ে শারীরিক অবস্থার অবনতি হয়েছে আকবর হোসেন পাঠানের। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

তবে এই খবরে ভুল তথ্য দেওয়া হয়েছে উল্লেখ করে শনিবার সন্ধ্যায় ফারুকের ছেলে রোশান হোসেন পাঠান জানিয়েছেন, ‘বাবা চেকআপের জন্য ৪ মার্চ সিঙ্গাপুরে গিয়েছেন। রুম্পা আপু গণমাধ্যমকে ভুল তথ্য দিয়েছেন। বাবা হাসপাতালে আছেন তবে আইসিইউতে নেই।’

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক।

চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।

চলচ্চিত্রের দীর্ঘ সফল ক্যারিয়ার পেরিয়ে এখন তিনি পালন করছেন ঢাকা-১৭ আসনের জনপ্রতিনিধির দায়িত্ব।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন