হলিউডে দীপিকা, নিশ্চিত করলেন পরিচালক

বিনোদন ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৬, ১৬:৪৭আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১৭:০৫

দীপিকা

ছবির পর ছবি টুইটারে এসেছে। ইঙ্গিত, ভিন ডিজেলের হাত ধরে হলিউডে যাচ্ছেন বলিউডের দীপিকা পাড়ুকোন। এতে ভক্তদের মুখে খই ফুটেছে কিন্তু দীপিকার মুখে কুলুপ।
তবে এতদিনে ঘোলা জল পরিষ্কার হলো। জানা গেল, হলিউড যাত্রা শুরু হচ্ছে সদ্য ৩০ বছরে পাওয়া দেওয়া এ নায়িকার।

‘XXX- দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির পরিচালক ডি জে কুরাসো জানিয়েছেন, ছবির শ্যুট জানুয়ারিতে শুরু হবে। আর ফেব্রুয়ারিতে ছবির কাজে যোগ দেবেন এই তারকা।

গত বছর ‘পিকু’, ‘তামাশা’, ‘বাজিরাও মাস্তানি’র মতো একের পর এক বড় বাজেটের ছবিতে বেশ ব্যস্ত ছিলেন তিনি। নতুন বছরের শুরুতেই নিজেকে নিয়ে গেলেন আরও উচ্চতায়। এর আগে হলিউডের এই পথে হেঁটেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন