‘শো বন্ধ তাই প্রচুর রেকর্ডিং করছি’

বিনোদন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১২:৪৭ আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২০:৩০

করোনার কারণে স্টেজ শো আপাতত বন্ধ থাকলেও স্টুডিও রেকর্ডিং নিয়ে ভালোই ব্যস্ত সময় পার করছেন ফোক ঘরানার জনপ্রিয় শিল্পী সালমা। প্রস্তুত হচ্ছে ঈদের উপহার নিয়ে।

এরমধ্যে সম্প্রতি তিনি কণ্ঠ দিলেন ‘পরদেশী’ শিরোনামের একটি বিশেষ গানে। সবুজ অরণ্যর কথায় এটির সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি ধরে তৈরি হলো একটি ভিডিও।

আসন্ন ঈদকে সামনে রেখে বিশেষ এই গানচিত্রটি প্রকাশ হবে সিডি প্লাসের ব্যানারে, প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ বেশক’টি অডিও-ভিডিও শেয়ারিং মাধ্যমে।

‘পরদেশী’ প্রসঙ্গে সালমা বলেন, ‘‘এবার শো নিয়ে ব্যস্ততা নেই। তাই হাতে থাকা সময়টা কাজে লাগাচ্ছি। প্রচুর গান রেকর্ড করছি। এরমধ্যে ২৫টার মতো গান রেকর্ড হয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে। তার মধ্যে ‘পরদেশী’ গানটি অন্যতম। গানটির কথা-সুর খুবই মনে লাগার মতো।’’

সিডি প্লাস সূত্র জানায়, ‘পরদেশী’ গানচিত্রটি অন্তর্জালে উন্মুক্ত করা হবে রমজানের শেষ সপ্তাহে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
রেকর্ডিং রুমে ফিরলেন সালমা
রেকর্ডিং রুমে ফিরলেন সালমা
নাটকে সালমার গান
নাটকে সালমার গান
কণ্ঠশিল্পী সালমার পার্কের উদ্বোধন
কণ্ঠশিল্পী সালমার পার্কের উদ্বোধন
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
‘হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
‘হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
জিম পরিষ্কার করার বিনিময়ে সেখানের শাওয়ার ব্যবহার করতেন মিঠুন
জিম পরিষ্কার করার বিনিময়ে সেখানের শাওয়ার ব্যবহার করতেন মিঠুন