কণ্ঠশিল্পী সালমার পার্কের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫০

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় প্রায় ছয় একর জায়গাজুড়ে একটি পার্ক গড়ে তুলেছেন কণ্ঠশিল্পী সালমা আক্তার। নাম দেওয়া হয়েছে ‘ইউরোপিয়ান পার্ক’। এখানে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের বিনোদনের বিষয়াদির পাশাপাশি হোটেল, রেস্তোরাঁও রয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার জুগলী ইউনিয়নের তালতলা গ্রামে পার্কটি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান কণ্ঠশিল্পী সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর।

পার্কটি উদ্বোধন করেন ময়মনসিংহ-১ আসনের এমপি জুয়েল আরেং

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া বেগমসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

saloma2

ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় সিজনের বিজয়ী এ তারকা নিজ অর্থায়নে পার্কটি নির্মাণ করেন। বিনোদনপ্রেমীদের জন্য এখন থেকে এই পার্ক উন্মুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সালমার শ্বশুর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়।

/এফআর/
সম্পর্কিত
শোক কাটিয়ে গানে ফিরলেন সালমা, সঙ্গে পিয়াল হাসান
রেকর্ডিং রুমে ফিরলেন সালমা
নাটকে সালমার গান
সর্বশেষ খবর
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সিনেমার প্রচারণায় শুভশ্রীকে চুমু খেলেন দেব, তোলপাড় নেটদুনিয়া
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো