হলিউডের পর্দা কাঁপানো ছবিতে থাকছেন তারাও

ফয়সল আবদুল্লাহ
২১ এপ্রিল ২০২১, ১৪:২০আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২০:৩৬

এখন আর স্রেফ ভারতীয় চরিত্রের খাতিরে নয়, হলিউডের বড় বাজেটের বড় বড় সিনেমার জরুরি সব চরিত্রই বাগিয়ে চলেছেন বলিউডের নামজাদা শিল্পীরা। কোভিডের কারণে সিনেমার রিলিজ তারিখ পেছালেও বিশ্ব মঞ্চে ভারতীয় তারকাদের শিডিউল আছে ঠিকঠাক। ইতোমধ্যে শুটিংও শেষ হলো কয়েকজনের।

ধানুশ

দক্ষিণের এ সুপারস্টার কাজ করতে চলেছেন রুসো ব্রাদার্সের ২০ কোটি ডলার বাজেটের মুভি ‘দ্য গ্রে ম্যান’-এ। তবে নায়ক হিসেবে নয়, আপাতত ভিলেনদের দল ‘কিল টিম’-এর একজন হিসেবে দেখা যাবে তাকে। যে টিমের সর্দার হিসেবে থাকছেন ক্রাইস ইভানস। আর ভিলেনদের টার্গেট লিস্টে থাকা নায়ক হলেন ডেডপুল-খ্যাত রায়ান গসলিং।

প্রিয়াঙ্কা চোপড়া

ইনি গ্লোবাল হয়েছেন আগেই। ‘কোয়ান্টিকো’র পর থেকেই তার শিডিউল হলিউডের মুভি ও ওয়েব সিরিজে ঠাসা। এর মাঝে জানা গেলো, রুসো ব্রাদার্সেরই একটা ওয়েব সিরিজের মূল চরিত্রে থাকছেন তিনি। পাশাপাশি ম্যাট্রিক্সের চার নম্বর পর্বের গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। পারফর্ম করবেন কিয়ানু রিভস ও ক্যারি অ্যান মসের সঙ্গে।

ফারহান আখতার

অনেককে অবাক করে দিয়ে আচমকা ঘোষণা এলো, সামনের মারভেল স্টুডিওর প্রজেক্টে নিজেকে জাহির করতে যাচ্ছেন ফারহান আখতার। ইতোমধ্যে হইচই ফেলে দেওয়া ‘মিস মারভেল’ সিরিজে দেখা যাবে তাকে। থাইল্যান্ডে শুটিং চলছে এখন।

হুমা কোরেশি

বলিউডে অভিষেক হলো হুমা কোরেশির। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ও ‘দেড় ইশকিয়া’-খ্যাত এ নায়িকা সোজা জায়গা করে নিয়েছেন জ্যাক স্নাইডারের মতো মারকুটে পরিচালকের সিনেমায়। স্নাইডারের জম্বি মুভি ‘আর্মি অব দ্য ডেড’-এর একটি চরিত্রে দেখা যাবে কোরেশিকে। ছবিটি নেটফ্লিক্সে আসছে ২১ মে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন