বিছানায় শুয়েই ছবি তৈরি করছেন কাজী হায়াৎ!

ওয়ালিউল বিশ্বাস
২৭ এপ্রিল ২০২১, ১৭:০৩আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৩:০৩

১৯৭৯ সালে ‘দি ফাদার’ ছবিটি পরিচালনার মধ্যে দিয়ে পূর্ণ-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ। ৪০ বছর পর ২০২০ সালে তৈরি করেছেন তার ৫০তম চলচ্চিত্র ‘বীর’।

চলচ্চিত্রের এই দীর্ঘ ভ্রমণ নিয়ে তৈরি হচ্ছে আরও একটি ছবি। এর নাম ‘কাজী হায়াতের সিনেমা থেকে সিনেমা’।

যেটা মূলত হতে যাচ্ছে চলচ্চিত্রেরই সংকলন। বিগত ৫০ সিনেমার অংশবিশেষ, গান ও বিভিন্ন ফেস্টিভালের দৃশ্য দিয়ে তৈরি হবে এই ছবি। সিনেমায় থাকবেন কাজী হায়াৎ নিজেও।

যদিও করোনার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেতা-নির্মাতা। বিছানাতেই কাটাতে হচ্ছে দিনের বেশিরভাগ সময়। করোনার ছোবলে এখনও তার শরীর প্রচণ্ড দুর্বল। বাসাতেই পূর্ণ বিশ্রামে আছেন বলে জানান তিনি। এমন অবস্থায় থেকেও এগিয়ে নিচ্ছেন নতুন সিনেমার কাজ।

গুণী এ নির্মাতা ও অভিনেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা নেগেটিভ হওয়ার পর আমি যখন আইসিইউ থেকে বাসায় ফিরি তখনই এই চিন্তাটি মাথায় আসে। কারণ, এখনকার মানুষ ছোট ছোট অংশবিশেষ দেখতে অভ্যস্ত হয়ে উঠছে। চলচ্চিত্রের বিশেষ অংশগুলো তারা বারবার দেখছে। সেই ভাবনা থেকেই আমার ছবির বিশেষ অংশ দিয়ে জার্নিটা তৈরি হবে। ইতোমধ্যে ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। করোনায় আমি এখনও বিছানায়। একটু সুস্থ হয়ে শুটিংয়ে অংশ নেবো।’

তিনি জানান, করোনা পরিস্থিতি অনুকূলে এলেই দুই দিনের শুটিং করবেন। আর চলচ্চিত্রটি আগামী কোরবানির ঈদে প্রেক্ষাগৃহ, টেলিভিশন বা ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়ার ইচ্ছে তার।

এদিকে, গুঞ্জন এসেছে চলচ্চিত্রকে বিদায় জানাচ্ছেন এই নির্মাতা। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘‘কবে আমি সুস্থ হবো বা কাজে ফিরতে পারবো সেটা তো বলা যায় না। তাই আপাতত কাজ করবো না। আর কাজ যে করছি না, তাও নয়। নইলে ‘কাজী হায়াতের সিনেমা থেকে সিনেমা’ কীভাবে হচ্ছে। এটাতে নতুন দৃশ্য খুব কম থাকলেও প্রচুর টেবিল ওয়ার্ক করে ছবিটি মেলাতে হচ্ছে।’’

উল্লেখ্য, গত ১০ মার্চ কাজী হায়াত জানান, স্ত্রীসহ তিনি করোনায় আক্রান্ত। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতেও যেতে হয়। এরপর নেগেটিভ হয়ে বাসায় ফিরেছেন তিনি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এফডিসিতে মাহফুজুর রহমান: শোনালেন গান, দিলেন সিনেমার ঘোষণা
এফডিসিতে মাহফুজুর রহমান: শোনালেন গান, দিলেন সিনেমার ঘোষণা
ঢালিউড নির্মাতাদের নেতৃত্বে কাজী হায়াৎ
ঢালিউড নির্মাতাদের নেতৃত্বে কাজী হায়াৎ
পরিচালকদের নির্বাচন আজ: জিতলে যা করবেন কাজী হায়াৎ ও গুলজার
পরিচালকদের নির্বাচন আজ: জিতলে যা করবেন কাজী হায়াৎ ও গুলজার
মিতুর অভিষেকের বিপরীতে ‘অ্যাভাটার’ ঝড়!
এ সপ্তাহের ছবিমিতুর অভিষেকের বিপরীতে ‘অ্যাভাটার’ ঝড়!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর