কাজী হায়াতের ৫২টি সিনেমার ২৬টি নিষিদ্ধ করা হয়েছে, কারণ জানালেন নির্মাতা

বিনোদন রিপোর্ট 
০২ অক্টোবর ২০২৬, ১৭:২০ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৭:২৩

চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা কাজী হায়াৎ। ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন তিনি। এরপর তিনি ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমার মাধ্যমে একক পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ক্যারিয়ারে ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘বীর’ ও ‘ইতিহাস’সহ ৫২টি সিনেমা পরিচালনা করেন এই নির্মাতা।

তবে ৫২টি সিনেমার মধ্যে ২৬টি সিনেমা মুক্তির আগে সেন্সর বোর্ড নিষিদ্ধ করে। সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে একথা জানান কাজী হায়াৎ।

কেন নিষিদ্ধ করা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সিনেমায় রাজনৈতিক কথা বলি, বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করি, লোককথা ব্যবহার করি। নিষিদ্ধের পেছনে এগুলো কারণ ছিল। আমি প্রথম সিনেমাতে প্রমিত ভাষার পরিবর্তে লোককথার ব্যবহার শুরু করেছি। কারণ সাহিত্য আর চলচ্চিত্রের ভাষা এক নয়।’

এর আগে একটি গণমাধ্যমে কাজী হায়াৎ জানান, তার ‘আম্মাজান’সিনেমা সেন্সরে ৬ মাস আটকে রাখা হয়েছিল। কেন আটকে রেখেছিল তিনি তা জানতেন না। 

কাজী হায়াৎ বলেন, ‘অনেক তদবির করে যখন ছবিটা মুক্তির অনুমতি নেওয়া হলো তখন সেন্সর বোর্ডের এক মেম্বার নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই ছবি মুক্তি পেলে দেশে দাঙ্গা শুরু হবে। কী বুঝে উনি বলেছিলেন আমি অদ্যাবধি বুঝি নাই। উনারা বুদ্ধিজীবি তো ওনারা হয়তো বুঝতে পেরেছিলেন কিন্তু আমি বুঝতে পারিনি।’

/এনআই/
সম্পর্কিত
এফডিসিতে মাহফুজুর রহমান: শোনালেন গান, দিলেন সিনেমার ঘোষণা
এফডিসিতে মাহফুজুর রহমান: শোনালেন গান, দিলেন সিনেমার ঘোষণা
ঢালিউড নির্মাতাদের নেতৃত্বে কাজী হায়াৎ
ঢালিউড নির্মাতাদের নেতৃত্বে কাজী হায়াৎ
পরিচালকদের নির্বাচন আজ: জিতলে যা করবেন কাজী হায়াৎ ও গুলজার
পরিচালকদের নির্বাচন আজ: জিতলে যা করবেন কাজী হায়াৎ ও গুলজার
মিতুর অভিষেকের বিপরীতে ‘অ্যাভাটার’ ঝড়!
এ সপ্তাহের ছবি মিতুর অভিষেকের বিপরীতে ‘অ্যাভাটার’ ঝড়!
বিনোদন বিভাগের সর্বশেষ
দুর্ঘটনার আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত অভিনেত্রীর
দুর্ঘটনার আহত নুসরাত, মুম্বাইয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত অভিনেত্রীর
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
নিজের সিনেমার প্রচারণায় বাদ পড়লেন শ্রীলেখা, ক্ষোভ অভিনেত্রীর
নিজের সিনেমার প্রচারণায় বাদ পড়লেন শ্রীলেখা, ক্ষোভ অভিনেত্রীর