মাত্রাতিরিক্ত কথা বলায় সরকারকে বয়কট!

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৩, ১৮:৪৪আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৩:২৬

শামীম হাসান সরকার কথা বলতে ভালোবাসেন। এটি তার আশেপাশের সবাই জানেন। এজন্য বন্ধু ও সহকর্মীরা তাকে ‘মিস্টার টকেটিভ’ নাম দিয়েছে।

অনর্গল দ্রুতলয়ে পৃথিবীর যে কোনও বিষয়ে কথা বলতে সিদ্ধহস্ত তিনি। এজন্য যতটা না বন্ধু যোগ হয়েছে, তার চেয়ে বেশি সম্পর্ক বিয়োগ হয়েছে। অবিরাম কথা বলার এই দোষের কারণে নানান বিপাকেও পড়েছেন তিনি। 

তার স্ত্রী চমক বুঝানোর চেষ্টা করছেন, কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে। কিন্তু কে শোনে কার কথা! 

মজার ও শিক্ষামূলক এমন গল্প নিয়েই এবারের ঈদে শামীম হাসান সরকার ও রুকাইয়া জাহান চমককে নিয়ে নির্মাণ হলো নাটক ‘মিস্টার টকেটিভ’।

মাত্রাতিরিক্ত কথা বলায় সরকারকে বয়কট! রুম্মান রশীদ খানের লেখা এই নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। নির্মাতা বলেন, ‘শুধু শামীম হাসান সরকার বা চমক নয়, নাটকের প্রায় সব অভিনয়শিল্পীই ভীষণ মজা করে এ নাটকে অভিনয় করেছেন।’

শামীম হাসান সরকার বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম নীরব। অথচ আমি সবসময় সরব থাকি। ভীষণ মজার চরিত্র। আমরা যেমন মজা করে কাজটি করেছি, দর্শকও উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’ 

রুকাইয়া জাহান চমক বলেন, ‘ঈদের দিন রাতেই নাটকটি প্রচার হবে বলে খুব এক্সাইটেড আমি। কারণ এটি স্পেশাল একটি কাজ। এ নাটকের মাধ্যমে বিনোদনের পাশাপাশি বেশ কিছু বার্তাও পাবেন দর্শক।’    

এতে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, আনোয়ার হোসেন, রকি খান, মৌ শিখা প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ২০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে। মাত্রাতিরিক্ত কথা বলায় সরকারকে বয়কট!

/এমএম/
সম্পর্কিত
সিঙ্গেল হয়ে ফিরলেন ‘ম্যাঙ্গো স্কোয়াড’ লিডার
সিঙ্গেল হয়ে ফিরলেন ‘ম্যাঙ্গো স্কোয়াড’ লিডার
‘তোমার সঙ্গে আমার এই যাত্রা টিকে থাকুক’
‘তোমার সঙ্গে আমার এই যাত্রা টিকে থাকুক’
প্রেম গুঞ্জনের মাঝে ‘বিয়ে’ চমক!
প্রেম গুঞ্জনের মাঝে ‘বিয়ে’ চমক!
মেসি নাকি এমবাপ্পে: টিভি তারকারা কে কার পক্ষে
বিশ্বকাপ ২০২২ ফাইনালমেসি নাকি এমবাপ্পে: টিভি তারকারা কে কার পক্ষে
বিনোদন বিভাগের সর্বশেষ
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
৯ বছর পর  অপূর্ব জানতে চাইলেন ‘বড় ছেলে’ কতবার দেখলেন
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা