বাংলাদেশি ও রোহিঙ্গারা মমতার বড় শক্তি: কঙ্গনার টুইট

বিনোদন ডেস্ক
০২ মে ২০২১, ১৮:১৯আপডেট : ০২ মে ২০২১, ১৯:৫২

পশ্চিমবঙ্গ থেকে মমতার জয়ধ্বনি কানে যেতেই বিতর্কিত টুইট করলেন বলিউড নায়িকা কঙ্গনা রনৌত। বললেন, মমতা ব্যানার্জির বড় শক্তি বাংলাদেশি ও রোহিঙ্গারা!

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিজয়কে মোটেই সহজভাবে মেনে নিতে পারছেন না গেরুয়া শিবিরের এই বিতর্কিত অভিনেত্রী। তিনি বলেন, ‘মমতার বড় শক্তি এখন বাংলাদেশি ও রোহিঙ্গারা। লক্ষ করছি, পশ্চিমবঙ্গে হিন্দুরা আর মেজরিটিতে নেই।’

কঙ্গনা আরও বলেন, ‘তথ্য নিয়ে বলছি ভারতের বাঙালি মুসলমানরা সবচেয়ে দরিদ্র আর বঞ্চিত। পশ্চিমবঙ্গ আরেকটা কাশ্মির হতে যাচ্ছে।’

ইলেকশন২০২১ হ্যাশট্যাগ দিয়ে তিনি এই মন্তব্য টুইট করেন ২ মে দুপুর নাগাদ।

কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা ও এবিপি আনন্দের হিসাবে, ক্ষমতাসীন তৃণমূল বর্তমানে ২০৭ আসনে এগিয়ে রয়েছে। আর মোদি-অমিত শাহের ব্যাপক প্রচারণার পরও বিজেপি এগিয়ে আছে মাত্র ৭১ আসনে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান