বিপন্ন শহরে শিরোনামহীনের ‘কাশফুল’ স্বপ্ন (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২১, ০৩:২৭আপডেট : ০৭ মে ২০২১, ০৩:২৭

সম্ভবত শিরোনামহীন-এর বাইরে এখন আর এমন কোনও ব্যান্ড অবশিষ্ট নেই- যারা নিয়মিত গান করছেন, প্রকাশ করছেন এবং কথা বলছেন সময়ের সঙ্গে।

গত বছর ঠিক এই সময়ে (৩০ মে) শ্রোতাদের কাছে সুরেলা ভ্যাকসিন হয়ে ধরা দিলো দলটির ‘এই অবেলায়’। তখনও ঘোর করোনাকাল, সেই অবেলায় গাইলেন- তবুও নির্বাসন বাসর সাজিয়ে/ ঠোঁটে চেপে ধরা থাক ভালোবাসায়...। বলা হয়, শিরোনামহীনের সেরা কাজগুলোর মধ্যে অন্যতম হয়ে থাকবে এই গানটি।

ঠিক এক বছরের মাথায় এই রাতে (৭ মে) নিজেদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো তাদের আরেকটি সৃষ্টি। নাম ‘কাশফুলের শহর দেখা’। মধ্যরাতে গানটি প্রকাশের সঙ্গেই কথা-সুর-কণ্ঠে দাবানল। বাড়তি যোগ ক্রিয়েটিভ ভিডিও।

এবার তারা শোনালেন, এই ইটভাটা-সম শহরে কাশফুলের গল্প! গাইলেন, ভীষণ অভিমানে শুকতারা/ একা দিচ্ছে পাহারা/ এই ধুলোর ঠিকানা.../ বৃথাই কাশফুল উড়ছে হারিয়ে/ অকারণেই শহরে/ সবকিছুই অচেনা...। ব্যান্ড লিডার জিয়াউর রহমানের কথায় গানটির সুর করেছেন কাজী আহমেদ শাফিন। আর কণ্ঠে শেখ ইশতিয়াক। পুরো আয়োজনটিতে সঙ্গে ছিলেন অন্য সদস্যরাও।

গানটি প্রসঙ্গে দলনেতা জিয়াউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গানটির মাধ্যমে শ্রোতাদের কাছে একটি বার্তাই দিতে চেয়েছি- এই বিপন্ন সময়েও আশা আমাদের বাঁচিয়ে রাখে। আশাটাকে বাঁচিয়ে রাখা খুব জরুরি।’

গানটির কথার সঙ্গে সঙ্গতি রেখে নির্মিত হলো একটি গল্পনির্ভর ভিডিও। নির্মাণ করেছেন নাঈমুল বেনিন। এতে বিশেষ চমক হিসেবে দেখা গেছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী নওশাবাকে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা