চাঁদরাতে রেহানের মিউজিক্যাল ফিল্ম

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২১, ১৬:৩৩আপডেট : ১১ মে ২০২১, ১৯:০৬

চাঁদরাতে প্রকাশ পেতে যাচ্ছে রেহান রাসুলের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘অন্যরকম খুন’।

জয় শাহরিয়ারের সংগীতায়োজনে গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। গানটি প্রকাশ করছে আজব রেকর্ডস।

এই মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন সেতু আরিফ। এতে রেহানের পাশাপাশি অভিনয় করেছেন নীরা।

রেহান বলেন, ‘এই ঈদে আমার একমাত্র কাজ এটি। গানের কথাগুলো এমন, যেটা নিয়ে ভিডিও না করলে অসম্পূর্ণ মনে হতো। তাই সলো ভিডিও বা লিরিক ভিডিও না করে নীরাকে নিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করেছি। সময় লেগেছে, কিন্তু এই গানটি ভিডিও ছাড়া মুক্তি দিতে একদম ইচ্ছে করেনি।’

প্রকাশক ও সংগীতায়োজক জয় শাহরিয়ার বলেন, ‘রেহান আমার পছন্দের শিল্পীদের একজন। এই গানটা আমাদের খুব প্রিয়। আশা করি এখন শ্রোতাদের প্রিয় গানের তালিকাতেও ঠাঁই করে নেবে এটি।’

মিউজিক্যাল ফিল্মটি চাঁদরাতে দর্শক-শ্রোতারা দেখতে পাবেন আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প