চাঁদরাতে তৌহিদ আফ্রিদির চমক

বিনোদন রিপোর্ট
১২ মে ২০২১, ১৪:০৪আপডেট : ১২ মে ২০২১, ১৮:৩১

নতুন কোনও কনটেন্ট বা ভ্লগ নয়, দেশের অন্যতম ইউটিউবার তৌহিদ আফ্রিদি চাঁদরাতে হাজির হচ্ছেন নতুন কিছু নিয়ে।

অভিনয় করেছেন বিশেষ নাটকে। নাম ‘লাভ এ্যান্ড ডেয়ার’। আব্দুল্লাহ আল মিরাজের পরিচালনায় তৌহিদ আফ্রিদি ছাড়াও এতে অভিনয় করেছেন স্বর্ণলতা, নৌশিন ইসলাম দিশা, সোলায়মান হাওলাদার, নিরব মেহরাজ, তানভীর রাহী প্রমুখ।

আফ্রিদি জানান, নেট দুনিয়ার ট্রেন্ডি সময়কে ঘিরে এই নাটকের কাহিনি। সোশ্যাল মিডিয়ায় আসক্ত টিনএজারদের যে ভবিষ্যৎ অন্ধকার- সেটাই উঠে আসবে এর গল্পে। তার ভাষায়, ‘এই বিষয়ে আমার সরাসরি প্রচুর অভিজ্ঞতা আছে, তাই অভিনয় করা। আমি মনে করি, এই সচেতন বার্তা সবার কাছে পৌঁছানো দরকার ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্য।’

হিপহপ টাইপের দুই টিনএজারের প্রেমের গল্পই নাটকের মূল উপজীব্য। তারা প্রেম করে ঠিক কিন্তু পালিয়ে বিয়ে করার পক্ষপাতি নন। এতে মা-বাবা মনে যে আঘাত পাবে তাতে করে তারা জীবনে সুখী হতে পারবে না। এই উপলব্ধি ফুটে উঠেছে নাটকে। সোশ্যাল মিডিয়ায় আসক্ত ছেলেমেয়েদের জন্য নাটকটি টনিক হিসেবে কাজ করবে বলে মনে করেন নাটকের পরিচালক আব্দুল্লাহ আল মিরাজ।

‘লাভ এ্যান্ড ডেয়ার’ প্রচার হবে ঈদের আগের দিন রাত ৮টায় বৈশাখী টেলিভিশনে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি নতুন করে গ্রেফতার
প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি নতুন করে গ্রেফতার
তৌহিদ আফ্রিদি ও তার বাবাসহ নতুন মামলায় গ্রেফতার ৪
তৌহিদ আফ্রিদি ও তার বাবাসহ নতুন মামলায় গ্রেফতার ৪
তৌহিদ আফ্রিদি-সোলায়মান সেলিমের সঙ্গে দেখা হলো সাথী ও হাজী সেলিমের
তৌহিদ আফ্রিদি-সোলায়মান সেলিমের সঙ্গে দেখা হলো সাথী ও হাজী সেলিমের
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের