ন্যানসির নতুন গান ‘শুকনো মোমবাতি’

বিনোদন রিপোর্ট
২২ মে ২০২১, ১২:৫৪আপডেট : ২২ মে ২০২১, ১২:৫৯

প্রকাশ হলো ন্যানসির নতুন গান ‘শুকনো মোমবাতি’।

‘আমার শুকনো মোমবাতি মেটাক তোমার ধার দেনা/ আমার অন্ধ ঝাড়বাতি দেখাক তুমি কার চেনা’-এমন কথা ও সুরের গানটি সৃষ্টি করেছেন কবি ও নির্মাতা পলিন কাউসার। ন্যানসির কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

কণ্ঠশিল্পী ন্যানসি বলেন, “বেশ ভালো লেগেছে গানটি করতে পেরে। ব্যতিক্রমধর্মী একটা আমেজ আছে এর সুরে ও কথায়, যা অনেকটাই আলাদা ধাঁচের৷ কবি ও গীতিকার পলিনের জন্যে শুভ কামনা রইলো।”

গানটি প্রসঙ্গে রাজন সাহা বলেন, ‘গানের কথা ও সুরে ভিন্নতা থাকায় দর্শক শ্রোতাদের মাঝে বেশ ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। ন্যানসির অনবদ্য কণ্ঠশৈলীতে গানটি শ্রোতাদের দারুণ স্পর্শ করবে বলে আশা করছি।’

কথা ও সুরের পাশাপাশি গানটির চিত্রায়ণও করেছেন পলিন কাউসার। মডেল হয়েছেন পাপিয়া ও সুজন।

পলিন বলেন, ‘আমি আমার গানকে একটি ম্যাডিটেটিভ প্যাটার্নে করার চেষ্টা করি, যেন মানুষ তার নিজস্ব একটি রিদমের সাথে একে মেশাতে পারে খুব সহজেই। গান আমার কাছে কেবল কথা ও সুরের সহজ কোনও সিম্ফনি নয় বরং তার চাইতে বেশী কিছু, যা হয়তো একটি মিউজিক্যাল সায়েন্স। ন্যানসি আপুর গায়কী ও রাজন দার সংগীতায়োজনে গানটি প্রাণ পেয়েছে।’

গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে স্টুডিও জয়ার ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন