শান্তি মলম ১০ টাকা

‘বানর নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আমি’

বিনোদন রিপোর্ট
২৫ মে ২০২১, ১৭:০৫আপডেট : ২৫ মে ২০২১, ১৮:৫১

গল্পের বাইরের গল্প নিয়ে নাটক নির্মাণ করে সবসময়ই প্রশংসিত হিমু আকরাম। অদ্ভুত আর মজার সব চরিত্র উঠে আসে তার নাটকে।

প্রায় দেড় বছর বিরতির পর যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে এবারও তার ব্যতিক্রম ঘটছে না বলে জানান হিমু আকরাম। কারণ প্রচারে আসছে তার গল্প-চিত্রনাট্য-পরিচালনায় নতুন সিরিজ ‘শান্তি মলম ১০ টাকা’।

নাটকের গল্পে আছে, অভিরামপুর গ্রাম আর বিচিত্র কিছু পেশার মানুষ। এর অন্যতম চরিত্র কুব্বত আলী। যিনি বানর দিয়ে মানুষের হাত গণনা করেন। বানরের নাম মিস্টার দুলাল! গ্রামের বিভিন্ন শালিস-দরবারেও দুলালকে রাখা হয় অপরাধী ধরার জন্য।

কুব্বতের সহকারীর নাম ব্যাটারি। সাইজে ছোট বলেই তার এমন নাম। ভবিষ্যতে মিস্টার দুলালের মতোই একটি বানরের মালিক হওয়ার স্বপ্ন নিয়ে কুব্বতের সঙ্গে দিন কাটায় ব্যাটারি।

শুটিংয়ে তানজিকা ও হিমু আকরাম এতে কুব্বত আলীর চরিত্রে অভিনয় করেন সালাহউদ্দিন লাভলু। চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ধারাবাহিক নাটকে অভিনয় করতে চাই না আমি। কারণ গল্প থাকে না। কিন্তু হিমুর গল্পের কুব্বত চরিত্রটি আমার ভালো লেগেছে। ব্যতিক্রম চরিত্র। বানর নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আমি। বানর দিয়ে বিচার শালিসও করি। চরিত্রটায় নতুনত্ব আছে।’

এমন আরও কিছু বৈচিত্র্যময় চরিত্রের গল্প নিয়ে তৈরি হলো ‌‌‘শান্তি মলম ১০ টাকা’। হিমু জানান, যুক্তরাষ্ট্রে বসেই তিনি রচনা করেছিলেন এই দীর্ঘ ধারাবাহিকের পাণ্ডুলিপি।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় আরও অভিনয় করেছেন, ডাক্তার এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, প্রাণ রায়, মুকিত জাকারিয়া, ফারুক আহমেদ, আমিন আজাদ, উর্মিলা শ্রাবন্তী কর,তানজিকা আমিন, মুনিরা মিঠু, তাহমিনা সুলতানা মৌ, হোসনেয়ারা পুতুল প্রমুখ।

একটি দৃশ্যে সিদ্দিক ও এজাজ নির্মাতা হিমু আকরাম বলেন, ‘অশান্তিতে থাকা কিছু মানুষকে নিয়েই এই গল্প। যাদের অশান্তির লাইন থেকে শান্তির লাইনে আনতে চেয়েছি। গ্রামের বিচিত্র পেশার মানুষদের বেঁধেছি একই সুতোয়। এবং এটা আমাদের চেনা গল্প। পাশের বাড়ির মানুষের মতো!’

২৬ মে থেকে সপ্তাহে ৬ দিন রাত ৯টা ৪৫ মিনিটে নাটকটি প্রচার হবে আরটিভিতে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন