হারলেন জোলি জিতলেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক
২৭ মে ২০২১, ২৩:০৪আপডেট : ২৭ মে ২০২১, ২৩:০৪

২০১৯ সাল থেকেই আলাদা থাকছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তবে নাবালক সন্তানরা কার হেফাজতে থাকবে তা নিয়ে চলছিল মামলা-মোকদ্দমা।

অবশেষে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। দু’জনকেই দেওয়া হয়েছে অর্ধেক-অর্ধেক অধিকার। মানে পাঁচ নাবালক সন্তানের দেখভাল করতে পারবেন মা-বাবা দু’জনই।

ব্র্যাড পিটের পারিবারিক সহিংসতার ইতিহাস সম্পর্কে আদালতকে জানিয়েছিলেন অ্যাঞ্জেলিনা। কিন্তু সেটা আর আমলে নেয়নি আদালত।

আদালতে কয়েক মাস শুনানির পর ব্র্যাড পিটই জিতে যান। কারণ জোলি তার সন্তানদের নিজের হেফাজতেই রাখতে চেয়েছিলেন। অপরদিকে ব্র্যাড পিটও বাবা হিসেবে সন্তানদের অর্ধেক সময় নিজের হেফাজতে রাখার আবেদন করেছিলেন। আদালত দু’জনের কাছেই অর্ধেক সময় নিজের সন্তানদের রাখার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ৫ নাবালক সন্তানদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে, তবে ১৯ বছর বয়সী ম্যাডক্সের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এসএলএস/এফএ/এমএম/
সম্পর্কিত
৩১ বছর পর দুই বন্ধুর দেখা!
৩১ বছর পর দুই বন্ধুর দেখা!
আবার গাজার প্রতি সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
আবার গাজার প্রতি সমর্থন জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
জোলির জীবনের গল্প নিয়ে সৃজিতের সিনেমা
ব্র্যাড-জোলির সন্তানরা কেন সিনেমায় আসতে আগ্রহী নন?    
ব্র্যাড-জোলির সন্তানরা কেন সিনেমায় আসতে আগ্রহী নন?    
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি