৩১ বছর পর দুই বন্ধুর দেখা!

বিনোদন ডেস্ক
২৪ জুন ২০২৫, ১৬:৩৪আপডেট : ২৪ জুন ২০২৫, ১৬:৪২

ব্র্যাড পিট বর্তমানে ব্যস্ত ‘এফ১’ সিনেমা নিয়ে। সামনেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। অন্যদিকে এখনও ‘মিশন: ইম্পসিবল - দ্য ফাইনাল রেকনিং’-এর রেশ কাটেনি টম ক্রুজের। এরইমাঝে হয়ে গেল এই দুই তারকার পূণর্মিলন।    

‘এফ১’ সিনেমার প্রিমিয়ারে ২৩ জুন লন্ডনে মিলিত হলেন দুজন। ৩১ বছর পর দেখা! তাদের শেষ দেখা হয়েছিল ১৯৯৪ সালে হরর ক্লাসিক ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’-এ একসাথে অভিনয় করার সময়। টম ক্রুজ ও ব্র্যাড পিট এদিকে বন্ধুর সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে আপ্লুত টম। সামাজিক  যোগাযোগমাধ্যমে এই অভিনেতা পিটের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘চমৎকার সময় কাটলো আমার বন্ধুর সঙ্গে।’  

বলা প্রয়োজন, জুনের শুরুতে ‘এফ১’-এর মেক্সিকো প্রিমিয়ারে ব্র্যাড পিট বলেছিলেন যে, তিনি আবার ক্রুজের বিপরীতে অভিনয় করতে আগ্রহী। যদিও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ অস্কার বিজয়ী, ক্রুজের আকাশচুম্বী  স্টান্টের সাথে তাল মেলাতে আগ্রহী নন।

টম এবং পিট দুজনেই এখন শিরোনামে। মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘মিশন: ইম্পসিবল - দ্য ফাইনাল রেকনিং’-এ ক্রুজ ইথান হান্টের ভূমিকায় অভিনয় করেছেন, যা বিশ্বব্যাপী ২০০ মিলিয়ন ডলার আয় করে ফ্র্যাঞ্চাইজি ওপেনিং উইকএন্ডে রেকর্ড গড়েছে। প্যারামাউন্ট-সমর্থিত এই অ্যাকশন সিনেমাটি তখন থেকে এখন পর্যন্ত ৫৪০ মিলিয়ন ডলার আয় করেছে এবং আয় বেড়েই চলেছে। টম ও পিট এদিকে, পিট অ্যাপল এবং ওয়ার্নার ব্রাদার্সের রেসিং মুভি ‘এফ১’-এর জন্য বর্তমানে আলোচনায়। এই সিনেমাটি পরিচালনা করেছেন টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’-এর পরিচালক জোসেফ কোসিনস্কি কর্তৃক পরিচালিত।

কোসিনস্কি সম্প্রতি প্রকাশ করেছেন যে, তিনি রেসিং ড্রামা ‘ফোর্ড বনাম ফেরারি’-এ ক্রুজ এবং পিটকে বড় পর্দায় আবারও একসাথে করতে চেয়েছিলেন। এমনকি পিট ও টম অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন একসঙ্গে রেসিং করার জন্য। কিন্তু এই সিনেমার যে বাজেট, তা কোনও স্টুডিও অনুমোদন দেয়নি।

বলা প্রয়োজন, ব্র্যাড পিটের ‘এফ১’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ জুন।

সূত্র: ভ্যারাইটি

/সিবি/
সম্পর্কিত
কেমন হতে যাচ্ছে টম ক্রুজের টপ গান-থ্রি?
কেমন হতে যাচ্ছে টম ক্রুজের টপ গান-থ্রি?
বাংলাদেশে ‘মিশন ইম্পসিবল’, সঙ্গে ‘থান্ডারবোল্টস’  
বাংলাদেশে ‘মিশন ইম্পসিবল’, সঙ্গে ‘থান্ডারবোল্টস’  
আমি কখনও থামবো না: টম ক্রুজ
আমি কখনও থামবো না: টম ক্রুজ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
বিনোদন বিভাগের সর্বশেষ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’